



আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করার পর এবার বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর কোয়ার্টার-ফাইনালে যাবার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এই ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন ৩১৯ রানের টার্গেট ছুড়ে দেয় তখন যে কোন দলই চাপে পড়ে যায়। কিন্তু আমাদের টাইগার বাহিনী, খুব ঠাণ্ডা মাথায় পেশাদারিত্বের সাথে নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে আনে স্কটল্যান্ড থেকে।
প্রথমে কাইল কোয়েটজারের দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে স্কটল্যান্ড সংগ্রহ করে ৩১৮ রান। তবে তামিম আর মাহমুদুল্লাহ চমৎকার ব্যাটিং এ শুরুটা দারুণ করে বাংলাদেশ। তবে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি তামিম। জস ডেভির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে তামিম ৯টি চার আর একটি ছক্কায় ১০০ বলে ৯৫ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান আর ৬২ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ। পরে মুশফিকুর ও সাকিবের হাফ সেঞ্চুরি সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।
আশা করি সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে।
ছবি কৃতজ্ঞতা: espncricinfo.com
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




