আমার এক বন্ধু বরেষূ আমাকে সেদিন বলে যে রাজাকারের বিচারের আগে নাকি বিশ্বজিতের আর সাগর রুনির হত্যার বিচার করতে হবে। আমি বললাম হবে। সব হবে। ইনশাআল্লাহ্। কিন্তু আগে পরে আবার কি জিনিসরে বাবা।
যারা আগে পরে করে তাদের জন্য বলছি।
যারা আগে বিচার চায় বিশ্বজিতের; যারা আগে বিচার চায় সাগর রুনির; যারা আগে বিচার চায় ইলিয়াস মোল্লার; যারা আগে বিচার চায় সুরঞ্জিতের তারা শুনে রাখঃ
হোক তবে আগেরটা আগের পরেরটা পরে।
আগে রাজাকার তারপর বঙ্গবন্ধু হত্যা; তারপর জাতীয় চার নেতা হত্যা; তারপর কর্নেল তাহের; আহসানুল্লা মাস্টার হত্যা; তার পর শাহ্ এ এম এস কিবরিয়া হত্যা;তারপর উদীচী; তারপর রমনা বটমূল; তারপর ২১ অগাস্ট গ্রেনেড হামলা; তারপর দশ ট্রাক অস্ত্র মামলা; তারেকের দুর্নীতির মামলা;তারপর ট্যাঁংরাটিলা গ্যাস ফিল্ড মামলা; তারপর হাত ব্যাথা হইয়া গেছে আর পারুমনা......... ;
তারপর তাইলে হোক বিশ্বজিৎ; তারপর হোক সাগর রুনি ?
হুম; কি বলেন আপনারা ?
এই জীবনে তাইলে আর দেইখা যাওয়া লাগবেনা। যেমন পারেনি শহীদ জননী জাহানারা ইমাম।
কষ্ট হয়; দুঃখ লাগে; কান্না পায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



