somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলঙ্ক মোচন কি আসলেই হবে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ মোড়
আজ আর শাহবাগ মোড় নেই। হয়েছে "প্রজন্ম চত্বর"।২০১৩ সাল বাংলাদেশের ইতিহাসের আরেক গর্বিত উপাখ্যান।এ অভ্যুত্থান কোন ক্ষমতা লড়াইয়ের যুদ্ধ না।এ লড়াই বাঙ্গালীদের কলঙ্ক মুক্তির।

শাহবাগ আন্দলনের মূল লক্ষ ছিলও রাজাকারের ফাঁসি এবং শীর্ষ রাজাকারের সংগঠন জামায়েতি ইসলামী বাংলাদেশ নামক রাজনৈতিক দলটির রাজনৈতিক সনদ বাতিল।এর সাথে যুক্ত হয়েছে জামায়েতের অঙ্গসংগঠন ছাত্র শিবির(যা ৭১'এ ইসলামী ছাত্র সংঘ নামে পরিচিত ছিল)।

এই আন্দলনের প্রেক্ষিতে আমরা দেখতে পাই জামায়েত-শিবিরের ভুমিকা ৭১'এ যা ছিল এখনও তারা তাদের ভূমিকা থেকে সরে আসতে পারেনি।আজ তারা Facebook ব্যাবহার করে নানান রকম অপপ্রচারে লিপ্ত। একটা উদাহরণ দেই।
ফারায়েজি আন্দোলন
নামের এই পেজ এ ৭৬৮৮ জন সদস্য আছে। এবং আপনারা দেখতে পারেন যে কি পরিমাণ মিথ্যাচার করা হয়েছে প্রজন্ম চত্বর নিয়ে।যারা একবারও গিয়েছেন শাহবাগ তারা এই পোস্ট দেখলে শান্ত থাকতে পারবেননা।একটা ছবিতে দেখবেন শাহবাগের ভ্রাম্যমাণ টয়লেটে কিছু কনডম ফেলে রেখে ছবি তুলেছে বোঝানোর জন্য যে আসলে এখানে কি হয়?
এই জামাত-শিবির তাদের ইসলামী দল হিসেবে দাবি করে কিভাবে? তারা সমগ্র বাংলাদেশীদের ইসলামের ভাবমূর্তি ধরে রাখার বা রক্ষা করার টেন্ডার তাদের কে দিয়েছে?
তারা তরুন প্রজন্মকে ধোঁকা দিচ্ছে।তারা নিজেরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে তরুণদের এই জয়গান।তারা কি জানেনা আল্লাহ ধোঁকাবাজদের পছন্দ করেননা।
বাংলাদেশে আর ইসলামী রাজনৈতিক দল আছে তাদের কাজ কর্মের সাথে জামাত-শিবিরের কোন মিল নেই।সাড়া দেশের ইসলাম রক্ষার দায়িত্ব মনে হয় রাজাকারদের উপর পরছে।

জামাত-শিবির তাদের কাজ করে ভিন্ন স্টাইল এ।তারা খুব চালু মাল। তারা এই আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পেরে জাগিয়েছে আলেম ওলামাদের। ইস্যু ওই একটাই নাস্তিক।করেছে ১৭ জন ব্লগারের হিট লিস্ট।প্রশ্ন হল এরা কি ইসলামী দল নাকি জঙ্গি বাহিনী। বাংলাদেশে আর এক আল কায়েদা জন্মের আগেই তাদের ধ্বংস করে দেয়া প্রয়োজন।নইলে আজকের এই জামাত-শিবির শুধু রাজাকার হিসেবেই না অন্য আর ভয়াবহ রুপে প্রকাশিত হবে।
মজার ব্যাপার হছে জামাত-শিবিরের অপপ্রচারের ও মিথ্যাচারের এই আগুনে ঘি ঢালার মহান দায়িত্ব নিয়েছে বাংলাদেশের কলঙ্কিত এক চরিত্র খন্দকার মোশতাকের যোগ্য উত্তরসূরি মাহমুদুর রহমান।সে তার আমারদেশ পত্রিকা কাজে লাগাছেন বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাবার জন্য।মদদ দিচ্ছেন জামাত-শিবিরকে তাদের অপকর্মের।৭১'এ সংগ্রাম পত্রিকার ভূত হিসেবে অবতীর্ণ হয়েছে আমারদেশ। আমি বুঝেপাইনা যে ফেসবুকে নাহয় ছাগুরা মাথার ঘাম পায়ে ফেলছে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু একটা দেশের জাতীয় দৈনিক কিভাবে পারে ছাগুগিরি করতে।আমরা চাই এই পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক।
আজ প্রায় ৩ সপ্তাহের এই কর্মসূচীতে আমরা একটা সংশোধনী পরিবর্তন করতে পেরেছি তারপর দেখছি সরকারের অবহেলা।তারা আপিল করবে আগামী সপ্তাহে।কেন?
এই কয়দিন সময় নিয়ে তারা কি করবে?
অনেকতো সময় হয়েছে। আর কতো সময় দরকার একজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দেয়ার জন্য?
আমরা আর সময়ের প্রহসন দেখতে রাজিনা।
আন্দোলন আমাদের থামবেনা। এ লড়াই আমাদের অস্তিত্তের লড়াই।কলঙ্কের দায় থেকে মুক্তির লড়াই।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×