শুধু একটি ধন্যবাদ।।
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন রাস্তা দিয়ে হেটে যাবার সময় একটি বিল বোর্ড দেখে থমকে গেলাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে আমাদের মাঝখানে সুপার ম্যান রা আর সুপার হিরো রা বসবাস করে? আমি কিন্তু বিশ্বাস করি সুপার হিরো আমাদের মাঝেই আছে। সেদিন স্পষ্ট দেখলাম যে একটি ছেলে খালি হাতে হেটে যাচ্ছে আর তার ঠিক পিছনেই একজন কঠোর পরিশ্রমী মানুষ যে অনেক গুলো ব্যাগ একসাথে টেনে নিয়ে যাচ্ছে। কখন কি ভেবেছেন যে তারা কোন সুপার হিরো থেকে কম নয়? তাহলে কেন এত দ্বিধা আমাদের তাকে শুধু মাত্র একটি ধন্যবাদ দিতে!
এইতো কিছুদিন আগে আমি একটি ট্যুর এর জন্য ময়মনসিংহ গিয়েছিলাম। ট্রেন থেকে নামার পরেও অনেকক্ষণ অপেক্ষা করতে হল কারন আমার সাথে অনেকগুলো ব্যাগ ছিল। আর এতগুলো ব্যাগ নিয়ে হেটে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর আমি এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে আমাকে সাহায্য করতে পারে। অনেকক্ষণ পার হয়ে যাবার পরে একটি লোক এসে আমাকে বলল যে সে আমার ব্যাগ গুলো নিতে আমাকে সাহায্য করবে। আমার সব গুলো ব্যাগ সে স্বেচ্ছায় নিয়ে নিল এবং আমাকে কোন ব্যাগ নিতে দিলো না।। অনেকক্ষণ হেটে ট্যাক্সি পেয়ে যাবার পরে তাকে কিছু টাকা দিয়ে ধন্যবাদ দিলাম। এখন আমার প্রশ্ন হল আপনি কি এই ধরনের সুপার হিরো কে শুধু মাত্র টাকা দিয়ে খুশি করবেন নাকি একটি ধন্যবাদ ও দিবেন যা তার প্রাপ্য?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন