somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিভাইডেড বাই টু

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোংড়ামি শুরু!
বিশ্বকাপ এখনো শুরু হয়নি। ভাগ হয়ে গেলাম দুই দলে। পি এস সি দেয়া ছোটভাই থেকে শুরু করে লেগুনার হেল্পার, সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পারে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়ারদের নিয়ে শুরু করে দিয়েছে নোংড়ামি। কুকুরের শরীরে মেসির চেহারা থেকে শুরু করে নেইমারের উপর হাগু করা এহেন কোন কিছু বাদ নাই যা আমরা করিনাই। করেই ক্ষাত নই, তা আবার আপলোড দিচ্ছি সোশাল মিডিয়াতে। আবার সেই তর্ক বিতর্ক সেই নোংড়ামি! একজনের ফেসবুক স্ট্যাটাস পড়েছিলাম অনেকদিন আগে। ব্যপারটা এমন ছিলো আমরা কেন আগাইতে পারিনা বা এইরকম কিছু নিয়া। আমরা এই ছাপ্পান হাজার বর্গমাইলের ছোট দেশের মানুষকে ভাগ করি "বরিশ্যাইল্লা" আর "নোয়াখাইল্লা" বানিয়ে। আমরা ভাগ হই রাজনীতির মাঠে, ভাগ হই ভালো কোন উদ্যগে, শরণার্থী নিয়ে ভাগ হই, ভাগ হই প্যারিসের আক্রমন নিয়ে, নববর্ষ পালনেও এক থাকতে পারিনি। ২১শে ফেব্রুয়ারিতেও ভাগ হয়ে যাই ফুল দেয়া নিয়ে। সুন্দরবন নিয়েও তো কম দলনীতি দেখাইনি! সাকিব-অপু, তাহসান-মিথিলার ব্যক্তিগত জীবন নিয়েও তো ভাগ হয়েছিলাম। ১৩ সালের গনজাগরণ মঞ্চ নিয়েও শেষ পর্যন্ত এক থাকতে পারিনি আমরা! মেয়েদের পোষাক নিয়েও আমাদের বৈপরিত্য সবার মাঝে। ৭১নিয়েও আমরা নোংরামি করেছি অনেক। শহীদদের সংখ্যা নিয়েও আমরা বিতর্ক তুলে ফেলি। তখনো আমাদের বুক কাঁপেনা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মোটিভেশনাল স্পিচ দেয়ার জন্য ইনভাইট পাওয়া লোকটাকে নিয়েও আমরা এখন দুইভাগে ভাগ হয়ে আছি। সম্প্রতি এক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়েও তো এক থাকতে পারলাম না।
বৈপরিত্য থাকবে। তাইতো পৃথিবীটা সুন্দর। কিন্তু বৈপরিত্য কেন নোংড়ামিতে চলে যাবে?
লাতিন আমেরিয়ার দুইটা দেশ, আমি মোটামোটি বলতেই পারি তাদের ৫০% মানুষও হয়তো আমাদের চেনেই না, সেইখানে তাদের সুপারহিরোকে আমরা একদম ধুলোতে না মিশিয়ে ছাড়ছিনা। ওয়ার্ল্ডকাপে আমাদের সাকিবকে নিয়ে ইন্ডিয়ানরা কি বাজে মিম বানিয়েছিলো, তারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলো! আমরাও খুব ভালোভাবে কোন জবাব দেইনি। হাতের বদলে হাত ফরমূলাতেই বিশ্বাসী। কিন্তু নেইমার মেসিরাওতো তাদের দেশে সাকিবের মতোই সুপারহিরো। তারা তাদের দেশে মারভেলের থর কিংবা ডিসি কমিকস এর ব্যাটম্যানের চাইতেও বড় কিছু! সেইখানে আমরা এশিয়ার ছোট্ট একটা দেশের মানুষ কোন স্বার্থ ছাড়াই তাদের টেনে একদম নিজেদের কাতারে নিয়ে এসেছি।
কে যেনো বলেছিলো অনেকটা এমন ভাবে যে ই দেশে মহাপুরুষদের মুল্যায়ন নেই সেই দেশে মহাপুরুষ জন্মায় না। আসলেও তাই! এখনো আমরা এখনো ফুটবলে ২০৭টা দেশের মাঝে ১৯৭!!!
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×