somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদে পানির অস্তিত্ব সম্পর্কে আরও নিশ্চিত বিজ্ঞানীরা

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদের পিঠের একটি জ্বালামুখে সজোরে দুটি নভোযান আছড়ে ফেলার মাধ্যমে উত্থিত ধুলার পরীক্ষায় পানির অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। তারা এরকম ফলাফলই আশা করছিলেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিসট্রেশন (নাসা) গত মাসে চাঁদের পিঠে 'লুনার ক্রেটার অবজারভেশন' এবং 'সেনসিং স্যাটেলাইট' (এলসিআরওএসএস) নামের দুটি নভোযান প্রচণ্ড জোরে আছড়ে ফেলে ধ্বংস করে। এতে যে ধুলো ওঠে তার কণাগুলোতে সামান্য হলেও পানির অস্তিত্ব ছিল।

নাসা'র চন্দ্র গবেষণার প্রধান মাইকেল ওয়ারগো বলেন, "আমরা সবচেয়ে কাছের প্রতিবেশীর রহস্য ভেদের চেষ্টা করছি। আরও বড় পরিসরে দেখলে সৌরজগতেরও রহস্য ভেদ করছি।"

চাঁদে আগেই পানি পাওয়া গিয়েছিল, তবে বিজ্ঞানীরা আশা করছিলেন চাঁদের জ্বালামুখগুলোর স্থায়ী ছায়ামণ্ডিত জায়গায়ও উল্লেখযোগ্য পরিমাণে পানির অস্তিত্ব পাওয়া যাবে। 'কাবেউস' নামের একটি জ্বালামুখে ওই পরীক্ষায় তা খুঁজে পাওয়ায় সফল হয়েছেন তারা।

গবেষকরা সৃষ্ট ধুলোর মধ্যে দিয়ে আসা আলোকে 'স্পেকট্রোগ্রাফ' দিয়ে বিশ্লেষণ করেন। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে থাকা বিভিন্ন মৌলকে তাদের পৃথক আলোক তরঙ্গদৈর্ঘ্যরে মাধ্যমে শনাক্ত করা যায়।

সন্ধান পাওয়া এই পানি যদি কোটি কোটি বছরের পুরানো হয়, তাহলে এর মাধ্যমে সৌরজগতের গড়ে ওঠা সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া মহাকাশ অভিযাত্রীদের ব্যবহারের জন্য অথবা বিশ্লেষিত করে জ্বালানি হিসেবেও এই পানি ব্যবহার করা যেতে পারে।

এই অভিযানের প্রধান এবং ক্যালিফোর্নিয়ার মোফেট ফিল্ডে অবস্থিত নাসা'র অ্যামিস রিসার্চ সেন্টারের বিজ্ঞানী অ্যান্টনি কোলাপ্রিট বলেন, "আমরা মহা খুশি। চাঁদে পানির সঞ্চয় ও বণ্টন নিয়ে আরো গবেষণার প্রয়োজন, তবে আপাতত এটা বলাই যায় যে 'কাবেউস' এ পানি আছে।

কোলপ্রিট বলেন, এই গহ্বরে পানির সঙ্গে আরো অনেক পদার্থও রয়েছে। নিরবচ্ছিন্নভাবে আঁধারে ঢাকা চাঁদের এসব জ্বালামুখ সত্যিকার অর্থেই 'কোল্ড ট্র্যাপ', যেখানে কোটি কোটি বছর ধরে জমা হয়েছে বিভিন্ন পদার্থ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×