somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধ্যাপক আবু সাইয়িদ বনাম মাহফুজুর রহমান

২৭ শে জুন, ২০১২ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতেগোনা কয়দিন আগেই অধ্যাপক আবু সাইয়িদকে নিয়া আমাদের সংসদে বিরাট প্রতিবাদ সমাবেশ (যা কিনা আমাদের প্রধাণ রাজনৈতিক দলের ওরফে সরকারের মানসিকতার জ্বলজ্যা্ন্ত উদাহরন ) হতে দেখেছি। এ নিয়ে এই ব্লগেই চ্রম চুলাচুলি, প্রতিবাদ হতে দেখেছি। মাহফুজ সাহেবকে নিয়েও এই ব্লগে একই কান্ড দেখতেছি।

এখন পর্যন্ত সংসদের কোনো আপডেট পাইনাই। যেই সংসদরা ছাপা খবরের উপর ভিত্তি করে অধ্যাপক আবু সাইয়িদকে অপমান করলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার অপমানের (যার রীতিমত ভিডিও ফুটেজ পাওয়া গেছে) কোন প্রতিবাদ করেছেন এরকম কোনো খবর এখনও দেখি নাই। এতে বুঝা যায়/আন্দাজ করতে পারি, মাহফুজ সাহেবের ক্ষমতার জোর কতটুকু হতে পারে।

এখন পর্যন্ত যা দেখতেছি যারা মাহফুজ সাহেবকে নিয়ে লিখছেন, বেশিরভাগই সাংবাদিক সমাজের প্রতিনিধি। এই ব্লগের ব্লগারদের অলরেডি আস্তিক/নাস্তিক, AL/BNP /JP /JS , রাজাকার/ভাকুর/ছাগু /ভাদা /পাদা , বাম/ডান, হিন্দু/মুসলমান, ১৮+, অ্যাড এজেন্সির/থার্ড-পার্টি পেইড ইত্যাদি ভাগে মেরুকরন করা যায়। এখন সাংবাদিকদের আরো অনু-মেরুকরন (!) করা যাবে।

কিছু সচেতন ব্লগার যারা সমসাময়িক ইস্যুগুলোতে সোচ্চার থাকেন, তারা অনেকেই এখনও চুপ। বেশিরভাগ ব্লগাররাই মজা নিচ্ছে, যেটা এই ব্লগে স্বাভাবিক। এর পরবর্তী পর্যায় হোলো, নতুন ইস্যুর অপেক্ষা করা। ততদিন কোনো ইস্যু বেচে থাকেনা।

যে কয়জন ব্লগারের লেখা পড়ি, তাদের কেউ কেউ সর্বশেষ ইভ টিজিং ইস্যু নিয়ে অনেক লাফালাফি করেছেন, কিন্তু এটাকে জাতীয় ইস্যু বানাতে পারেননি। কেউ কেউ গার্মেন্টস কর্মিদের আন্দোলন নিয়ে সোচ্চার থেকেছেন। উনারাও এই সমসাময়িক জাতীয় কেলেংকারী (বাংলাদেশী সাংবাদিক, সাংবাদিকতা, মিডিয়া কর্মী, বিজ্ঞাপণ ব্যবসায়ী তথা লোকাল কর্পোরেট মালিকপক্ষ) বিষয়টাতে চুপ আছেন। হতে পারে তারা যে ফেল মেরেছেন, এই আঘাত এখনও কাটেনাই। আমি উনাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার জন্য লিখছি।

ধারাবাহিক ভাবে যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলোতে কোথায় যেন একটা যোগসূত্র আছে। অধ্যাপক আবু সাইয়িদ স্যার খালি এমপিদের কথা বলেছেন, আমার মনে হয় উনার কথাগুলা আমাদের জাতীয় পর্যায়ের সামগ্রিক মানসিকতাকেও প্রতিনিধিত্ব করে। বিশ্বের সবচেয়ে/অন্যতম দূর্নীতিবাজ দেশের মানুষ হিসেবে, নীতিগতভাবে আমরা মনে হয় চরম একটা দু:সময় পার করছি। আর বাংলা ব্লগ সমাজ তারই চলমান প্রতিফলন। বিনা স্বার্থে বা বিনা উস্কানিতে ব্লগাররাও আর ব্লগায় না।

কিছুদিন ধরে বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, যে সরকার ইচ্ছে করে দেশকে বিসৃংখলার দিকে ঠেলে দিচ্ছেন। ডা: ইউনুস কে নিয়ে যেরকম অনভিপ্রেত/উস্কানি মূলক কাজকারবার হয়েছে/হচ্ছে, সরকার কি মাহফুজ সাহেবকেও সমান গুরুত্ব দিতে যাচ্ছে?

ডা: ইউনুস, মাহফুজ সাহেব এনারাই কি বাংলাদেশের পরবর্তি নেতৃত্ব হতে যাচ্ছেন?

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ রাত ৩:২৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×