somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যদি এখনো সচেতন না হই, তাহলে আরেকটি পলাশীর ভাগ্য বরণ করে নেওয়া ছাড়া বাংলাদেশের সামনে আর কোন পথ নেই ৷

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল," নিরো একজন না হয় বাঁশি বাঁজাচ্ছিল কিন্তু জনগণ কি করছিলো? ইতিহাসের পট পরিবর্তনে এই জনগণের ভূমিকা অতন্দ্র প্রহরীর মত ৷
পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীন সূর্য্য অস্ত যাওয়ার পেছনে আমরা সব দোষ মীর জাফরের ঘাড়ে চাপিয়ে দেই, কিন্তু তখনকার জনগণের অবস্থান কি? জনগণের ভূমিকা নিয়ে ক্লাইভ তার আত্মজীবনীতে লিখেছেন, ‘সেদিন স্থানীয় অধিবাসীরা ইউরোপীয়দের প্রতিরোধ করতে চাইলে লাঠিসোটা আর ঢিল মেরেই ইংরেজদের খতম করে দিতে পারতো ।’
জনগণের সেদিনের নিষ্ক্রিয়তা এবং নীরবতার ফল বাংলাকে দুইশ বছর দিতে হয়েছে ৷ আর এই দুইশ বছরে ইংরেজরা শোষণের পাশাপাশি বাংলার ইতিহাসকে করেছে বিকৃত জনগণের সামনে ঝুলিয়ে ধরেছিলো নিত্য নতুন চেতনার মুলা ৷ যে মুলার নেশায় এক শ্রেণীর লোক ঠিকই অবচেতন হয়েছিলো ৷
বাংলাদেশেও এখন চেতনার ভরা মৌসুম ৷ জাতি যখন রানা প্লাজার লাশের স্তুপ নিয়ে শোকে স্তব্দ, চেতনা ব্যবসায়ীরা তখন কাঁধে নর্তকী নিয়ে সুখে মত্ত ৷ খুন, গুম, ধর্ষণ, ডাকাতিতে সাধারণ মানুষের চোখে যখন ঘুম হারাম, তারা তখন চেতনার ঘুমে মগ্ন থেকে করছে আরাম ৷ এমন কোন বিষয় নেই যে বিষয়ে এরা চেতনার স্বপ্ন দেখে না ৷ যাদেরকে এসব চেতনার ট্যাবলেটে অবচেতন করা যায় নি, তাদের জন্য ক্রিকেটীয় চেতনা রাখা হয়েছে ৷ সে চেতনায় মুছে যাক পিলখানার ৫৭ জন সেনা অফিসারের শহীদ হওয়ার স্মৃতি ৷
ইংরেজদের চেতনার কূটকৌশলকে যে সাধারণ মানুষ খুব একটা নেক নজরে গ্রহণ করেছিলো তা কিন্তু নয় ৷ এইতো কিছুদিন আগেও গ্রাম এলাকায় কূট চরিত্রের লোকদের দিকে মানুষ আঙ্গুল তুলে গালি দিত, "শালা মানুষ না, বৃটিশ ৷" বাংলাদেশে বিশেষ গোষ্ঠীর চেতনা ব্যবসা বৃটিশদেরকেও হার মানিয়েছে, তাইতো ডিজিটাল ভাবে গালিরও পরিবর্তন হয়েছে, "শালা মানুষ না, …… ৷"
গালিতে গন্ডারদের কি কিছু হয়! বৃটিশদের কি কিছু হয়েছে? এদের ও কিছু হবে না ৷ দেশের অতন্দ্র প্রহরী জনগণের সচেতনতায় এদের প্রতিরোধের একমাত্র উপায় ৷ এদের ব্যাপারে আমরা যদি এখনো সচেতন না হই, তাহলে আরেকটি পলাশীর ভাগ্য বরণ করে নেওয়া ছাড়া বাংলাদেশের সামনে আর কোন পথ নেই ৷
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×