somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমর্পণ, এই শব্দটি কীভাবে আমার হল

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি নিবেদন করা হবে তার জন্যে প্রতীক্ষার উষ্ণতা নিয়ে
একজন, কেবলই একজন নির্লিপ্ত বাউণ্ডুলে ব’সে আছে
নির্জনতার নিঃস্তব্ধ ভাঁজে: কখন আসবে ফুল্লরী?

এই শ্মশান সেদিন ছিল না,
এই রুক্ষ কাঠের সেতু সেদিন ছিল না,
এই ঝিকিমিকি বেপরোয়া সকাল সেদিন ছিল না।
তা হ’লে কেমন ছিল সেদিনের সেই সকালবেলাটি?
তা হ’লে কেমন ছিল শ্মশানে, সেতুতে, প্রহরাল্যে, ঝরাপাতায়
ছেয়ে যাওয়া এই সীমান্তের শুষ্ক প্রান্তরটি?

জানি, সেদিনের সব ছবি বিকৃত করতে হয়েছে উন্মুখ
রংবাজ মিডিয়া। তাই দেখি এই প্রেমিকহীন ফিকে হিজলতলে আজ
প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক,
ঢেউয়ের বিরুদ্ধে ঢেউ,
সকালের বিরুদ্ধে সকাল,
শ্মশানের বিরুদ্ধে শ্মশান,
মাঘের বিরুদ্ধে মাঘ...।

হে অস্ফুটিত মুকুল, হে ভবিষ্যতের প্রেমিক
নদীবর্তী গেরুয়া পথে হাঁটতে-হাঁটতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
তুলে রেখে যাচ্ছি সেই অবিস্মরণীয় সকালের গল্প।
সেদিন এই সীমান্তের দৃশ্য ছিল অন্যরকম।
না পিচ না নতুন বসতি— এসবের চিহ্নও ছিল না,
শুধু দ্বীপের বিচ্ছিন্ন ঝোপঝাড় যেরকম, সেরকম ঝিম মারা
বেনামি লতাগুল্ম ছিল, মেঘের ছায়ায়।
সঙ্গপ্রিয় সতীর্থরা সেদিন আমাকে অন্তর্জালে পায় নি
পরে জানিয়েছে কেউ কেউ।
গলায় ক্যামেরা ঝুলিয়ে সেদিন নারায়ণ আসে নি,
ক্লাস ফাঁকি দিয়ে নিখিলেশ আসে নি,
কেননা কাউকে বলি নি।
পিঠে জাল ফেলে জেলে আসে নি, হাতে কঞ্চি নিয়ে রাখাল বেরোয় নি
কেন যেন তোমাদের মতো পাতা-কুড়ানি শিশুরাও ছিল না!
একটি বাঁধ ভাঙতে যাবে, তার জন্যে কী অস্থির
পথ-চাওয়া আমার: কখন আসবে ফুল্লরী? কখন ছুটবে লহরী?

সহস্র প্রহরের অজস্র উদগ্রীবতা শেষে
মোনা লিসার মতো নিক্বণ-পায়ে হেঁটে
অতঃপর ফুল্লরী এসে বসল ফুলের জলসায়।
তখন সহসা নামিল বরষা, মগজে ঝরিল জল
নাকে জমিল ঘামের বিন্দু, থেমে গেল
কোলাহল। এড়ানো যায় তার মর্মস্পর্শী কথা?
একরকম গ্রেফতার ক’রেই ফুল্লরী শোনাল তার অগীত সেই গান:
তুমি তো আমারই আহা মরি মরি
মিশেছি তোমাতে গহীন সুতোয়।

সেই থেকে সমর্পণ শব্দটি আমার।


অনুপম হক
গাঙপার, ছাতক
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×