somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের পদচিহ্ন

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(অক্ষ্যাত হাতের লেখা। পুরো গল্প পড়ার ধৈর্য্য
হয়তবা কারো হবে না। তারপরও দিলাম।)

কিছু মানুষ আছে, রাত জাগা যাদের অদ্ভুদ রকমের নেশা হয়ে দাড়ায়। এদের একটি স্বর্ণালী অতীত থাকে, অতীতের
রাতগুলোর অনেক ইতিহাস থাকে। একসময় এদেরকে মোবাইলের অপরপ্রান্তে একজন স্বপ্ন দেখাতো। আর এরা স্বপ্ন দেখতো
গভীর রাতে, না ঘুমিয়ে। এদের স্বপ্নটা জেগে জেগেই দেখতে হয়। কোন একদিন মেয়েটা স্বপ্ন দেখাত ছেলেটাকে।
-এই জান শোন আমাদের কিন্তু প্রথম বেবি টা মেয়ে হবে বুচ্ছো।
ছেলে আমার একদম পছন্দ না। আর যদি টু ইন ওয়ান বেবি
হয় তাহলে তো আরো ভালো। আর জানো
আমার না অনেক ইচ্ছা যে আমার টু ইন ওয়ান
বেবি হবে তাও আবার মেয়ে।
-কিন্তু যদি ছেলে হয়? (ছেলেটা)
-ছেলে হলে আমি আদরই করব না। তোমার কাছে থাকবে।
সব সময় তুমি দেখাশুনা করবা।
-এটা কোন কথা হল?? আচ্ছা ঠিক আছে
আমাদের ছেলের দরকার নেই। আমাদের
মেয়েই হবে। এবার ঠিক আছেতো?
-হমমম ঠিক আছে..। আর আমাদের
দুটো মেয়ে হলে কি নাম রাখবো জানো
'ঐশর্য্য আর প্রাচুর্য্য'।
-হমমম জানি তো সোনা।
-আর শোন আমরা কিন্তু শহরে থাকবো না।
শহর আমার একদম ভালো লাগে না। গ্রামে
আমাদের ছোট্ট একটা বাড়ি হবে। বাড়ির
সামনে ছোট্ট বাগান থাকবে, প্রথম ফুলটা
তোমার জন্য।
-না। তোমার জন্য।
-আচ্ছা আমার জন্য। ভরা পূর্নিমায় তুমি
আমার খোপায় গেথে দেবে ফুলটা। আর
আমি তোমার কাধে মাথা রেখে সারারাত
বাগানে বসে চাঁদ দেখবো।
এমন অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে রাত গভীর হয়, কখনও সকাল হয়ে যায়। তারপর, একসময়
শুরু হতে থাকে অবহেলা। সম্পর্কটা ভাঙতে একজনই যথেষ্ঠ হয়ে দাড়ায়। প্রিয়জন চলে যায়,
কিন্তু রাতজাগা অভ্যাসটা থেকেই যায়। এদের রাত যখন গভীর থেকে গভীরতর হয়, মস্তিষ্কে তখন আবেগ ভর করে।
এরা ইনবক্সের এসএমএস গুলো নীরবে পড়তে শুরু করে। পরক্ষণেই প্রিয়জনের ফেসবুক আইডিটাতে ঘাটাঘাটি শুরু হয়।
দমকা বাতাসে স্মৃতির জানালাটা খুলে যায়। বিগত দিনে ঘুড়তে যাওয়া বৃষ্টিস্নাত বিকেলটার কথা মনে পড়ে, লজ্জ্বায় লাল
হওয়া প্রিয়জনের মুখটা রাতের আধারেই ভেসে উঠে।
""তার বিশ্বস্ত মানুষটার অন্য কোন বিশ্বস্ত মানুষ আছে, কথাটা বিশ্বাস করতে তার আর কিছু বাকি থাকে না।""
ভাবতেই পারে না, ও যাকে ভাবছে সে অন্য কাউকে নিয়ে ভাবছে। ও যার একটু টেক কেয়ার আশা
করতো সে এখন অন্য কারো কেয়ার করতে ব্যস্ত। যে চোখ দিয়ে আগে স্বপ্ন দেখতো,
হঠাৎ সেই চোখ দুটো থেকে দুই ফোটা পানি বালিশে গড়িয়ে পড়ে বুঝতেই পারে না।
সকাল হয়, বালিশের পানি শুকিয়ে যায়। শুধু সেই স্বপ্নের পদচিহ্ন গুলো থেকে এক গভীর
ক্ষত অনুভব করে। যে ক্ষত হৃদয়ের অনেক গভীর থেকে গভীরতরে। সেই মানুষটা ছারা
আর কেউই জানতেই পারেনা কোনদিন। আবার রাত আসে। যে রাত গুলো একেকটা
তীরের ফলা হয়ে হৃদয়টা ক্ষত করে দেয়বারবার। যে পদচিহ্নের ক্ষত সারিয়ে উঠতে
উঠতেই তার জীবনের গন্ডি পেরিয়ে যায়।

#ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×