
আমাদের চার তলার পিচ্চিটা। নাম ফাহিম। দেখলেই মুঞ্চায় গাল দুইটা টাইনা লম্বা কইরা দেই।
সেদিন ও আমার একটা পুরনো প্লাস্টিকের জগ আছাড় মেরে তিন টুকরা করে ফেলছে। ওর আম্মুতো হতভম্ব হয়ে সরি টরি বলে অস্থির অবস্থা। কইলাম আপু সমস্যা নাই বাচ্চা মানুষ ও কিছু বোঝে নাতো। যখন বুঝবে তখন তো আর করবে না।
পিচ্চিটার মাথায় হাত বুলাইয়া দিয়া কইলাম তারাতারি কমপ্লান খাইয়া বড় হও আব্বু।
পরের দিন সকালে ঘুম না ভাংতেই দেখি ওর আম্মু সেইম কালারের নতুন একটা জগ নিয়া হাজির।
#মনে মনে কইলাম, বাবা তুই আমার সব পুরনো জিনিস ভাইংগা টুকরো টুকরো করস না ক্যারে!
#ছবিঃ ফ্রম মাই মোবাইল ফোন
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


