|| শূন্যনীড় ||
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও চাঁদ, তোমার মনটা কি আজ খুব খারাপ?
কেন আজ মুখটাকে এত কালো করে রেখেছো!
কার উপর আজকে তোমার এই অভিমান?
তুমিও কি কাউকে ভালোবাসো আমারি মতো,
তুমিও কি বুঝতে পারো না কিভাবে শেষ হয় রাত,
বিরহের আগুনে পুড়ো কি সন্ধ্যা থেকে ভোর!
তুমি বুঝি রাত্রিকে ভালোবাসো খুব।
বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ঘাতক মেঘটা আজ,
তোমার আর রাত্রির মিলনে বুঝি গড়েছে দেয়াল!
ঘাতক মেঘটির বুঝি হৃদয় নেই, বেরসিক খুব।
তোমার কি কান্না পাচ্ছে, জমছে কি অনেক ক্ষোভ?
তুমি খুউব ভাগ্যবান। বাতাসের ঘুম ভাঙলেই
আবারো প্রিয়ার সাথে মিশবে তোমার বুক।
আর! আমার কথাটি ভাবো তো একবার!
কোন আশা নেই ভালোবাসা হারিয়ে, নেই স্বাদ,
শূন্য বুকে চলতে হবে অনন্তকাল হয়ে কষ্টের দাস,
প্রিয়া হারা শূন্যনীড় দেখবে না কখনো আলোর মুখ!!
সে আসবে না, শেষ হবে না কভু এই প্রতীক্ষার!
প্রতিটি ক্ষণ কতটা কষ্ট যন্ত্রণার! কাঙ্ক্ষিত প্রহর
বিরহবিধুর, রুদ্ধ কণ্ঠে কথা বের হতে চায় না আর।
হারানোর এ'ব্যথা তুমিই বুঝবে ও চাঁদ!
ছুটে আসি তাই'তো! তুমি ছাড়া আর কে বুঝে বল,
কি যাতনায় কত কষ্টে যাচ্ছে যুগের পর আরেকটা যুগ।। (সত্ত্ব সংরক্ষিত)
অনেক আনন্দিত আজ নিজেকে ব্লগে সেফ দেখে। কৃতজ্ঞতা রাখছি সামহোয়ারইনব্লগবাসীদের প্রতি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন