
সাগরের ঢেউ দেখেছো বন্ধু ?
সে জানেনা তার গন্তব্য কতদূর কেবল ছুটে চলে দুরন্তর...
কত ঢেউ ছুটতে ছুটতে ক্লান্ত,
গন্তব্যের খুঁজ না পেয়ে নিঃশেষ হয়ে যায়, পায় না কিনারা!
আমি তেমনই নিঃশেষ হয়ে যাওয়া একজন
ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত এখন, গন্তব্যহীন মনটা বড়ই অশান্ত।
শান্তনা দেয়ার মানুষেরও আজ বড্ড অভাব,
দুঃখে ভরা জীবনের সকল প্রান্তর;
মাঝেমধ্যেই ভাঙতে চাই যতো অনিয়ম ঊশৃঙ্খল বাঁধ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



