
সুখময় উচ্ছ্বাস আর ভুবনজয়ী উল্লাসে
আজকের প্রহর গুলো ভেসে যায়-
মুক্তি-স্বাধীনতার তৃপ্তি আর পূর্ণত্ব নিয়ে।
তোমার দেখায় আজ পূর্ণতা দিয়ে গেলে
অনেক প্রতীক্ষা-চোখে যে আশায়
শূন্যনীড়ে বসেছিলাম স্বপ্ন-প্রদীপ জ্বেলে।
অনেকদিনের দীর্ঘ অপেক্ষার আজ হয়েছে অবসান, মনের সীমানা জুড়ে আজ ভুবনজয়ী আনন্দের উল্লাস। এ'যেন প্রেমের মালা হাতে ষোড়শী প্রিয়ার আগমনে প্রেমিক যুবকের সীমাহীন ভালোবাসা-দুরন্তপনায় নেয়া তৃপ্তির শ্বাস। বিরহানলে পুড়া কষ্টের প্রহর গুলো নিমিষে ভুলে যাওয়া প্রাপ্তিযোগের সুখানুভব কতটুকুই আর করা যায় প্রকাশ!! আমি তো নই কবি- লিখে যাবো মনের কল্পনার রঙে সাজিয়ে, কিভাবে বুঝাব আজ কি যাতনা থেকে পেলাম মুক্তি, অন্তরে কতটুকুন সুখ-ভাব। বুঝেছি, বুঝেছি আমি মুক্তি-স্বাধীনতার কতো গৌরব কতনা সুমিষ্ট হয় এর-স্বাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



