
সুখ, বড়ই কঠিন সাধ্যসাধন, কারো কারো জন্য অসাধ্য, অনেকটা ভাগ্যও বলা যেতে পারে। যদিও ভাগ্য বলতে আমি কর্ম-কেই বুঝি ও মানি। তারপরও আজ কেন যেন মনে হচ্ছে- আল্লাহ্ প্রদত্ত বিষয়। কেউ চাইলেই করতে পারেনা সুখের সাথে বন্ধুত্ব...! আমার কেন জানি মনে হচ্ছে 'সুখ' সবার ভাগ্যে লিখেননি আল্লাহ্।
কিছুকিছু মানুষ দুঃখ আর কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্যই পৃথিবীতে জন্মায়, তারা কখনওই জয়ী হতে পারেনা। জয় নামের প্রাপ্তিটি তাদের যেন সারাজীবন খুব শক্ত প্রতিপলক্ষ, হাজারবার চেষ্টা করেও মিলে না সুখ-বিজয়, বারবার পরাজয় নামের তীক্ষ্ণ আগুনে পুড়তে হয় তাদের, পুড়ে পুড়ে ছাই করতেই হয় অন্তর নামের অনুভূতিশীল অদৃশ্য অঙ্গজ; আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো নিঃসৃত হতে থাকে চোখদুটি, বিরামবিহীন প্লাবণে প্লাবিত হতে থাকে বক্ষ ভূমি...! আমিও তাদের দলের একজন। যার জীবনের প্রতিক্ষণ কাটে দুঃখকষ্ট নামের কঠিন প্রতিপক্ষের সাথে বিরামহীন যুদ্ধ করে করে, বেঁচে থাকতে হয় পরাজয়ের গ্লানির সাথে বন্ধুত্ব গড়ে।
যতবার সাজাতে চেয়েছি নিজেকে নতুন কোন সুখের আশায়.... ততবার চাওয়াগুলো হারিয়ে গেছে কোননা কোনো নতুন ঝড়ে! তাই তো মনের ভিতর জ্বলতে থাকা দহন আর নিভাতে পারিনি দুই সাগরের জলেও! আমার স্বপ্নরা একেক করে সবগুলোই পুড়ে ছাই হয়ে যায়, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকি হৃদয় পুড়ার...। আর কোনো স্বপ্ন আমার কাছে আসেনা, আমি আজ স্বপ্নহীন। সুখানুভব কেমন তা ভুলেই গেছি হয়তো....! মন অন্তরের সাথে সাথে অনুভূতি নামের ইন্দ্রিয়টিও পুড়ে যেন কয়লা হয়ে আছে, এখন আর কোনকিছু আমাকে শিহরিত করতে পারেনা...! আমি আজ অনুভূতিহীন।
অনেক যতনে, তিল তিল করে স্বপ্ন জড়ো করে গভীর ভালোবাসায় এই বুকটার ভিতর গড়েছিলাম প্রেমের-তাজমহল! আমার মমতাজ স্ব'হাতে সেই মহলে আগুন ধরিয়ে অন্যের বুকে বাসা বেঁধেছে, আমার ঘর পুড়িয়ে অন্যের ঘরে এখন জ্বালায় সন্ধ্যে বাতি...। আমার ভিতর বাহির নিকষকালো আঁধারে ঢাকা। আমি কূল হারা অথৈ সমুদ্রে ভেসে চলেছি শেঁউড়ার মতো, কোন স্থিরতা নেই, কোথাও মিলেনি ঠাই ল্যম্পপোষ্টের ন্যায়....। আমার ভবঘুরে মনটার জুটল না আজও নতুন কোনো ঠিকানা! আমার দুনিয়া আজ অস্থির, উম্মাদ ট্যাগ দিয়ে ছুড়ে ফেলতে চায় আমাকে! এই বুঝি প্রেমের ফল....!! ভালোবাসা আমার কেঁড়ে নিল জাতিকুল মান, বেদনার আগুনে পুড়েই চলেছে এই বুক।।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



