আসতে যদি আবার
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ত গেল দিনের সুরুজ নামলো রাতের আঁধার,
হইতো দেখা প্রভাত সেজে আসতে যদি আবার।
মনের সুখে তোমার সাথে হইতো কতই কথা,
অনেক দিনের কষ্ট বুকে রইছে আজও জমা।
কতো দিনের স্বপ্ন আশা পড়ছে আজও মনে,
জ্বালাও তুমি সন্ধ্যা বাতি এখন অন্যের ঘরে।
শূন্য-নীড়ে একলা রাতি পাহাড় সমান দুক,
এতো বছর পেরিয়ে গেল নিলে'না তুমি খুঁজ!
কেমন আছো বন্ধু তুমি কাটাও কেমনে রাত,
ঘুম-হারা দুই নয়ন আমার অন্তরে অাঘাত।
কষ্টে পুড়ে মনের ঘরে আমার ভালোবাসা,
মরণ কালে একবার শুধু দেখতে বড় আশা।
নীরব হয়ে অবাক চোখে দেখবো প্রিয় মুখ,
পড়বে মনে হারানো প্রেম কাঁদবে তুমি খুব।
বলবো আমি সুখে থেকো তা হয়তো শুনবেনা,
কি বেদনায় ভাসাবে বুক সেও কেউ বুঝবেনা।
আসতে যদি আবার তুমি ভরতে মনের ভুবন,
সব বেদনা ভুলে করতাম শুধুই আদর যতন।
কতো কিছু'ই ভাবছি বসে একলা শূন্য নীড়ে,
এভাবেই কি কাটবে জীবন মরবো ধীরেধীরে! (ছবি কৃতজ্ঞতা নিজের মুঠোফোন)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন