অভিমানি আগুন গাছটা
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" আবার দেখা হলো তার সাথে,
মৃত---
লোকে বলে আত্মহত্যা;
সেই যে কাগজের ফুল বিক্রেতা,
একদিন এসে বসলো তার তলে,
বিক্রি হলো হাজারো ফুল; রঙ বেরং এর।
চকচকে মেকী রঙ আর ঘ্রাণহীন মোহে--
শহুরে মানুষের অর্বাচীন আস্ফালন।
দুঃখ পাওয়া উচিত ছিলো তার,
চারপাশের ইট, কাঠ আর কনক্রীটের ছায়া,
কাকের দলও ডাস্টবিন চিনে গেছে।
একাকী, নিঃসঙ্গ--
ধীরে ঘোরে সময়ের কাটা।
কোন এক বর্ষা শেষে
সুর্য তাকে বিদায় দিলো।
আরো একটা বৈশাখ।।
একাকী ও বিবর্ণ-------------------"
April, 2011 ----আমার প্রিয় পলাশ ফুল গাছটি আজ মৃত। বহুদিন নিরালা ১নং মোড়ে যখন দাঁড়িয়ে খুব একাকী বোধ করতাম,
নিঃসঙ্গতার সঙ্গী ছিলো সে। বসন্তে জ্বালতো আগুন, সবগুলো শাখে। এই বসন্তে, এই বৈশাখে আবারো আমি
একা। ওরা বলে আত্মহত্যা। আমি জানি, এটা খুন। তোমরা, যারা নিজেদের শহুরে বলে দাবি করো,দায়টা কি
তোমাদের নয়???প্রতীকী ছবি

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন