somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুদ কি আসলেই খারাপ?

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুদ কি আসলেই খারাপ? প্রশ্নটা হয়তো একটু বিদঘুটে মনে হল, কারন আমাদের প্রচলিত ধর্ম ও প্রচলিত সমাজের চেতনায় এই জিনিশটা আমরা বেশীর ভাগ মানুষ কমবেশি সবাই খেলেও এটিকে খারাপ বলেই ভাবি। আধুনিক অর্থনৈতিক ব্যাবস্থা সুদ ছাড়া অচল। সুদের লেনদেনের পদ্ধতি গতানুগতিক এবং আধুনিক যেকোনো ভাবেই হোকনা কেন, সুদ কখনই আমার কাছে খারাপ কিছু মনে হয়না। নিম্নে এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করলামঃ

গতানুগতিক পদ্ধতিতে একজন ব্যাক্তি সুদের ব্যাবসা করে, তার কাছ থেকে নির্দিষ্ট হারে সুদ দেবার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষ বিপদে পড়লে টাকা ধার নেয়। এই ক্ষেত্রে টাকা ধার নেবার সময় টাকা গ্রহীতা এবং দাতার মধ্যে একটা চুক্তি হয়, এই চুক্তি নিয়ে যদি প্রতারণা না হয় তাহলে আমি এর মধ্যে অনৈতিক কিছু দেখি না। একজন টাকা গ্রহীতা হিসেবেই বলবো দাতা আমাকে ডেকে আনেনি, বরং আমি আমার অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনে তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি নির্ধারিত লাভ দেবার প্রতিশ্রুতিতে। যদিও এই ধরণের গতানুগতিক পদ্ধতি এখন আধুনিক অর্থনৈতিক ব্যাবস্থায় কমে গেছে, আর সুদ নিয়ে প্রতারণাও মানুষ শিক্ষিত হবার সাথে সাথে কমে যাচ্ছে। একটা পর্যায়ে আধুনিক ব্যাংকিং ব্যাবস্থার বিপ্লবের সাথে সাথে এই ধরণের সুদ আদান প্রদান সম্পূর্ণ উঠে যাবার সম্ভাবনা অনেক বেশী।

আধুনিক পদ্ধতিতে ব্যাংক বা অন্য কোন অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাছে নির্ধারিত টাকা প্রদান করলে একটা লাভ দেয়া হয় যাকে আমরা সুদ বলি। আধুনিক অর্থনৈতিক চাকা এই সুদ ছাড়া কল্পনাও করা যায়না। আপনি কোন অর্থনৈতিক প্রতিষ্ঠানে গচ্ছিত অর্থ তখনই রাখবেন যখন আপনি সিকিয়র ফিল করবেন এবং তা থেকে একটি লাভ পাবার নিশ্চয়তা পাবেন। যে অর্থনৈতিক প্রতিষ্ঠানকে আপনি গচ্ছিত অর্থ দিচ্ছেন তারা কিন্তু বসে বসে আপনার টাকা পাহারা দিয়ে আপনাকে লাভ দিচ্ছে না, বরং ঐ টাকা তারা অন্য জায়গায় খাটিয়ে, ব্যাবসা বাণিজ্য করে আপনাকে লাভের ক্ষুদ্র অংশ দিচ্ছে। তাই এই ধরণের সুদের উপরও আপনার হক আছে এবং এটা দোষের কিছু নয়।

সব ধরণের সুদই উপরের দুই ধারার মধ্যে কমবেশি পরবে। সুদ খারাপ কিছু নয় যতক্ষণ না তা নিয়ে কোন প্রতারণা হচ্ছে। আধুনিক পদ্ধতিতেও সুদ নিয়ে প্রতারণা হয়, অনেক প্রতিষ্ঠান উচ্চ হারে সুদ দেবার প্রতিশ্রুতি দিয়ে পরে আসল নিয়েও ভেগে যায়। তাই বেশী বেশী সুদ খান তবে খাবার আগে প্রতারিত হবেন না এই ব্যাপারে নিশ্চিত হয়ে খান।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×