somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবি পড়তে এসে মসজিদের ইমাম দ্বারা ধর্ষিত হলো ৬ বছরের শিশু

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরবি পড়ানোর সময় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো.মাহমুদ মিয়া (২৫) নামের এক মসজিদের সহকারি ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর দীঘিরপাড় জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওই শিশুটির পিতা গ্রেফতারকৃত ইমামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইমাম মাহামুদ জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের নোয়াব মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহবাজপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্র ও দীঘিরপাড় জামে মসজিদের সহকারি ইমাম তার কক্ষে প্রতিদিন বিকেলে শিশুদের আরবি পড়াতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেল তিনটার দিকে শিশুরা আরবি পড়তে আসে। কিন্তু পড়াশেষে মাহমুদ মিয়া শাহবাজপুর লিটলস্টার কিন্ডারগার্টেনের নার্সারী শ্রেণীতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশুকে বসতে বলে। অন্য শিশুরা চলে গেলে মাহমুদ ওই শিশুটিকে ১০টাকার নোট দিয়ে প্রলুব্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং মাহমুদ মিয়াকে গণপিটুনি দেয়।

ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওই শিশুটির পিতা জানান, ‘মসজিদের ইমাম হয়ে কেউ কখনো এমন জঘন্য কাজ করতে পারে তা ভাবতেও পারছিনা। এই ঘটনার পর থেকে আমার কন্যাশিশুটি ভয়ে অনেকটা নির্বাক হয়ে গেছে।’ তিনি এই ঘটনার জন্য দায়ী মাহমুদের কঠিন শাস্তি দাবী করেন। জানতে চাইলে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শিশুটির পিতা বাদী হয়ে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

খবরের বিস্তারিত এখানে
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×