somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলি দস্তির গ্রন্থ এবং রোদেলা প্রকাশনী বন্ধ প্রসঙ্গে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্সিয়ান রাইটার আলি দস্তির “টুয়েন্টি থ্রি ইয়ারসঃ এ স্টাডি অফ দ্যা প্রফেটিক ক্যারিয়ার অফ মুহাম্মদ” গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশ করেছিলো রোদেলা প্রকাশনী। এবারের বইমেলায় গ্রন্থটি ছিলো একেবারেই হটডগ। তবে মৌলবাদীরা মেলায় এসে ধর্মানুভূতি খুঁজে খুঁজে আহত বোধ করেছে বইটি দেখে। প্রথমদিকে বইটি নিয়ে বিতর্ক উঠলে প্রকাশক ক্ষমা চেয়ে বইটি মেলা থেকে তুলে নেন। কিন্তু এরপরও একাধিকবার বাংলাবাজারে রোদেলা প্রকাশনীর উপরে হামলা চালায় এবং মেলায় হামলা চালানোর চেষ্টা করে মৌলবাদীরা।



মৌলবাদীদের চাপে মৌলবাদী ভূমিকা নেয় প্রাণের বাংলা একাডেমী, রোদেলা প্রকাশনীর স্টল বন্ধ করে দেয়া হয় এবং এরইসাথে আগামী বছরও রোদেলা প্রকাশনী বইমেলায় অংশগ্রহণ করতে পারবে না এই ঘোষণা দেয়া হয় বাংলা একাডেমীর পক্ষ থেকে। এদিকে মৌলবাদীদের তোষণ যত করা হচ্ছে ততই এরা প্রশ্রয় পেয়ে গেছে, তারা এখন প্রকাশকের ফাঁসি চাচ্ছে। প্রকাশক রিয়াজ ভাই ফোন বন্ধ করে এখন আত্মগোপনেই আছেন। যেহেতু বইটির বাংলা অনুবাদক আবুল কাশেম ও সৈকত চৌধুরী দেশের বাইরে থাকায় তাদের পাওয়া সম্ভব না বলেই এখন প্রকাশকের উপর আক্রোশ পড়েছে। ইতিমধ্যেই হেফাজতে ইসলাম এটিকে ইস্যু করে চাঙ্গা হচ্ছে, বিবৃতি বক্তৃতা দিচ্ছে। অনেকে আবার লেখক আলি দস্তির ফাঁসি চাচ্ছেন, যদিও আলি দস্তি মারা গেছেন ১৯৮২ সালে।

আলি দাস্তির এই বইটার ইংরেজি ভার্শন আমি পড়েছিলাম ২০১২ সালে। এখনো আমার কাছে ইংরেজি পিডিএফ বইটি আছে যারা আগ্রহী তারা নিয়ে পড়তে পারেন, আমাকে মেইল ([email protected]) করলেই আমি ইনবক্সে দিয়ে দিবো। আলি দস্তি তার বইয়ের প্রারম্ভে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, “ I search for the way, but not the way of the stupid.” সাধারণত মুহাম্মদের জীবনী যারা লিখেছেন তারা সবাই মোহাম্মদকে তালগাছ মেনে তালগাছের আরাধনা করেছেন। সেগুলো প্রকৃতপক্ষে জীবনী ছিলো না যা ছিলো তা হলো স্তুতিবন্দনা। একজন মুসলমান হিসেবে আলি দাস্তি অনেক বছর ধরে কোরআন হাদিস এবং অন্যান্য ইসলামী শাস্ত্র ঘাটাঘাটি করেই দেখেছেন কিভাবে একজন অতি সাধারণ মোহাম্মদ অসাধারণ নবী হয়ে উঠেন।



বইতে আলি দস্তি একজন সুদূরপ্রসারী রাজনৈতিক নেতা হিসেবে মোহাম্মদের অনেক প্রশংসাও করেছেন । মোহাম্মদ তার জীবনে এতো বেশী সফল যে কোটি কোটি স্টুপিড তৈরি করতে পেরেছেন যাদের অনুভূতির কেন্দ্রস্থলে তিনি সবসময় জাজ্বল্যমান। তিনি মোহাম্মদের জীবনী ইসলামী শাস্ত্র অনুসরণেই লিখেছেন, যদিও দৃষ্টিভঙ্গি ছিলো অনুসন্ধানী। আলি দাস্তির গ্রন্থটি সবার কাছে বাইবেল হবে তাও বলছি না, তিনি তার ভিন্নমত পোষণ করতেই পারেন। লিখতেই পারেন মোহাম্মদের যৌবনের ২৩ বসন্ত নিয়ে, যখন মোহাম্মদের বসন্ত শুরু হয়েছিলো সেই খাদিজাকে দিয়ে তখনকার মোহাম্মদ আর শেষ যৌবনের মোহাম্মদ নিয়ে হতেই পারে তুলনামূলক আলোচনা। এতো হাজার হাজার বই আছে অতিমানব মোহাম্মদ নিয়ে যার মধ্যে একটা বই কি থাকতে পারে না ভিন্ন চিন্তার? আমরা কেন দিন দিন এতো উগ্র হচ্ছি?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×