নোমান বিন আরমান : টিপাইমুখ বাঁধ নিয়ে সারা দেশসহ সিলেটের মানুষ এখন উদ্বিগ্ন-উৎকণ্ঠায় । বাঁধ বিরোধী প্রতিবাদ-বিােভ হচ্ছে সর্বত্র। খোদ ভারতের আসাম ও মিজোরামেও এর বিরুদ্ধে আন্দোলনে শামিল হচ্ছে সাধারণ মানুষ। এমন সময় টিপাইমুখ বাঁধ নিয়ে আওয়ামীলীগের দুইমন্ত্রী একই মঞ্চে দিলেন পরস্পর বিরোধী বক্তব্য। অর্থমন্ত্রীর বক্তব্যে অনেকেই হতবাক হয়েছন। আবার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির বক্তবে আশান্বিত হয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথ সমীা করে প্রয়োজনে বিনিয়োগ করবে বাংলাদেশ। না হয় ভারত থেকে হিস্যা নেওয়া হবে। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এর আগে বলেন, টিপাইমুখে বাঁধ হলে বৃহত্তর সিলেটের মানুষ তিগ্রহস্ত হবেন। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত সিটি পয়েন্টের জনসভায় তারা পরষ্পর বিরোধী এসব কথা বলেন।
আওয়ামীলীগের এই দুই মন্ত্রীর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিলেটবাসীর মধ্যে। তারা হতবাক হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যে। মন্ত্রীর বক্তব্য চলাকালেই উপস্থিত কয়েক শ্রোতা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। তারা ােভপ্রকাশ করেন টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটবাসীর স্পষ্ট আশঙ্কা ও উদ্বেগ থাকার পরও এই বাঁধে বিনিয়োগে অর্থমন্ত্রীর ঘোষণায়। অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন টিপাইমুখে বাঁধ হবে। এবং এতে বাংলাদেশ বিনিয়োগ করবে, না হয় ভারত থেকে হিস্যা নেবে।
বিনিয়োগ না করলে কেন বা কীসের হিস্যা ভারত থেকে নেওয়া হবে এর সম্পষ্ট কোনো ব্যখ্যা তার বক্তব্যে পাওয়া যায়নি। তবে তিনি বেশ জোরের সাথেই টিপাইমুখ বাঁধ নিয়ে তার অতীত অবস্থানের কথা উলেখ করে বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আমিই প্রথম সোচ্চার হয়েছিলাম। ২০০২ সালে তিনিই প্রথম টিপাই বাঁধের বিরুদ্ধে কথা বলেন বলে জানান। তার এই বক্তব্যকেও স্ব-বিরোধী বলে মনে করছেন সিলেটের সাধারণ মানুষ। তারা বলেছেন, অর্থমন্ত্রী এখন যেখানে বিনিয়োগ বা হিস্যা নেওয়ার কথা বলছেন, সেখানে তিনি কেন বা কীসের স্বার্থে ২০০২ সালে টিপাইবাঁধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এছাড়া তিনি তার বক্তৃতায় উলেখ করেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে তার সরকার সজাগ রয়েছে। এই বাঁধ হলে তি হতে পারে বাংলাদেশের এমন আশঙ্কার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তুলে ধরার পর, ‘বাংলাদেশের তি হয় এমন কিছু টিপাইমুখে করা হবে না’ ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্র“তির কথা তুলে ধরেন। এখানেও সিলেটবাসীর প্রশ্ন তিই যদি না হবে, তাহলে শেখ হাসিনা মনমোহনের কাছ থেকে কেন প্রতিশ্র“তি নিয়েছিলেন।
এতসব কিছুর পরও যখন মন্ত্রী বললেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে যৌথ সমীা করে বিনিয়োগ বা হিস্যা নেওয়া হবে। তখন সিলেটবাসী ধরে নিয়েছেন, এই বাঁধের ব্যাপারে আওয়ামীলীগের কোনো প্রশ্ন নেই।
অর্থমন্ত্রী টিপাইমুখ বাঁধের ব্যাপারে এমন খোলাখোলি অবস্থান নিলেও তার ঠিক পূর্বে একই মঞ্চে আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে অবস্থান নিলেও স্ববিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপি মানুষের মনজয়ের চেষ্টা করছে। এ ইস্যুতে বিএনপির হরতাল ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদার চিঠি নিয়েও ব্যঙ্গ ও ইঙ্গিপূর্ণ ভাষায় তিনি বলেন, এদিকে তিনি (খালেদা) আপনাদের দিয়ে হরতাল করায়, অন্যদিকে এই বয়সে এসেও তিনি তলে তলে চিঠি লিখেন।
টিপাইস্যুতে আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, এই বাঁধ হলে সুরমা-কুমিয়া ও বৃহত্তর সিলেটের তি হবে। তিনি বলেন, লংমার্চ-শর্টমার্চ করে এই বাঁধ বন্ধ করা যাবে না। যদি যায়, তাহলে আমাদেরও বলুন কোথায় পর্যন্ত মার্চ করতে হবে আমরাও সঙ্গী হব। টিপাইমুখ ইস্যুতে সিলেটবাসীর আন্দোলনের সাথে তার সমর্থনের কথাও তিনি ব্যক্ত করেন।
নোমান বিন আরমান : স্টাফ রিপোর্টার, দৈনিক সবুজ সিলেট
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।