somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৪. "একুশ মানে মাথানত না করা"

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


না গুগল আজ কোন ডুডল করে নি। ছবিটা আগের, কোন এক একুশের। তবে বিশ্বের ১৮৮টি দেশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে(২০০০সাল থেকে পালিত হয়ে আসছে)। বাংলা বর্তমানে চতুর্থ বৃহৎ মাতৃভাষা(প্রায় ২৮কোটি লোক বাংলায় কথা বলে)। মায়ের ভাষার জন্য প্রাণ দিতে পারাটা কি কম গর্বের?
প্রশ্ন উঠতেই পারে, শহীদ দিবস ৮ই ফাল্গুন না হয়ে ২১শে ফেব্রুয়ারি কেন? এ নিয়ে সামুতে আগে কম তর্ক হয় নি।(দিবসটি আন্তর্জাতিক হওয়ায় আমি ২১তারিখকেই সমর্থন করি)। সে যাই হোক, ইতিহাসের পাতায় সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর নাম লেখা রবে স্বর্ণাক্ষরে।

ছোট বেলা ভাবতাম, রাষ্ট্রভাষা উর্দু মানে দেশের সবাইকে উর্দুতে কথা বলতে হবে। মানে সবখানে বাংলার জায়গায় উর্দু("কন হে বে তু?/আপ হে কন" জাতীয়:D)। বড় হয়ে ভুল ভেঙেছে, উর্দুকে জাস্ট প্রশাসনিক/দাপ্তরিক কাজে ব্যবহার করা হত(আমি অবস্য ইংরেজীর পক্ষে ভোট দিতাম)।

এবার আসি একুশের চেতনায়। একুশ মানে মাথানত না করা, ক্ষমতাবানদের চাপিয়ে দেয়া অন্যায়ের প্রতিবাদ করা, নিজেদের আলাদা স্বত্তাকে চিনতে পারা। ভারত থেকে ভাগ হবার পাঁচ বছর পর নেতারা বুঝতে শুরু করলো, আমাদের মিলের(ধর্ম) চেয়ে অমিল(ভাষা, জাতী, সংস্কৃতি...) বেশী। নেতারা ভুল করলে জাতীকে অনেকদিন ভুগতে হয়। হলও তাই: ৪৭-৭১পরাধীন হয়ে থাকলাম, লক্ষপ্রাণ ঝরে গেল(কাশ্মীরীরা তো এখনো ভূগছে)।

চলো স্বপ্ন দেখি, বিজয়ের শপথ রাখিঃ
৭১সালের তলা বিহীন ঝুড়িটা আজ অনেক সমৃদ্ধ। সে এখন বিশ্বে ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। তাঁর ১৬-১৭কোটি সন্তান(৮ম), ৩৩বিলিয়ন রিজার্ভ(দক্ষিন এশিয়ায় ২য়), ২৫.৩৭লক্ষ কোটি টাকার জিডিপি, প্রবৃদ্ধি ৭.৮%(ভালো অবস্থা)।
তারপরও হতাশ হই, দেশে এখনও ২১.৮%লোক দারিদ্র(১১.৩%অতি দারিদ্র), লক্ষ লক্ষ বেকার, দুর্নীতিতে আমরা ১৩তম, গণতন্ত্রে ৮৮তম(১৬৫দেশের মধ্যে)। এর দুটো দিক আছে, পজিটিভ দিকটা হল: ম্যান পাওয়ারকে যদি আমরা ঠিকমত কাজে লাগাতে পারি, দুর্নীতি দুর করতে পারি, সুস্থ রাজনীতির চর্চা করতে পারি, দেশ কিন্তু অনেক দুর আগাবে। কিন্তু সমস্যা একটাই, আমাদের দেশের মহাসড়গুলোতে(উন্নয়নের মহাসড়কটাও ধরুন) কিন্তু দুর্ঘটনা প্রচুর হয়, দু বছর পর পর রিপেয়ার করতে হয়...:(




⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টে মন্তব্য সুবিধা নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×