somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম উদ্দিন মন্ডল
পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

বিয়ে নিয়ে ভাবনা! আর না, আর না!!(ফান পোস্ট)

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশেষ একটি ঘোষনাঃ
এতদ্বারা, ব্লগের সকল অবিবাহিত তরুণ-তরুণীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের জীবনে বসন্তের পর বসন্ত পার হয়ে যাচ্ছে, কিংবা বয়সে ভাটির টান পড়েছে, কিন্তু ফল তো দুরের কথা ফুলের মুকুলই আসছে না। অর্থাৎ সামাজিক, আর্থিক, শারিরিক/দৈহিক, মানসিক বা পারিবারিক কারনে বিয়ে করতে পারছেন না। তাদের জন্য সুসংবাদ। আপনি বিয়ে করতে চান?? তাহলে পাত্র-পাত্রী খুঁজতে এখন আর "ঘটক ঘর"/"পাখি ভাই" এর প্রয়োজন নেই। তথ্য-প্রযুক্তির এই যুগে, আমাদের ব্লগেই এসে গিয়েছে, "তাসলিমা ম্যারেজ মিডিয়া"।

এখানে, তাসলিমা আপার তত্ত্বাবধানে আইন মতে, আপনাদের বিবাহ কার্য সম্পন্ন করা হবে। পাত্রী আপনার পছন্দ করা আছে, কিন্তু কাজী অফিসে সাক্ষী পাচ্ছেন না? নো প্রবলেম। মুশকিলে আসান হাজির। আগ্রহীরা এক্ষুনি, ঘুরে আসুনঃ তাসলিমা ম্যারেজ মিডিয়া।


বি. দ্রঃ
১/ যেসব ভাল মানুষ(!), কন্যাদের নামে আইডি চালাচ্ছে, বা যাদের মাল্টিনিক আছে তাদের ক্ষেত্রে শ্বর্ত প্রযোজ্য।।X(

২/ বিবাহ করিতে ভয় পাচ্ছেন? গোপন সমস্যা? ফ্রী টিপস পেতে লেখকের সাথে যোগাযোগ করুন।।:P

২/ বিবাহিতদের মধ্যে যাদের আরেকটি বিয়ে করার সুপ্ত ইচ্ছে/বাসনা/খায়েশ আছে, তারাও গোপনে যোগাযোগ করতে পারেন:P।(অবস্যই আইন মেনে)

৩/ আকাম, কুকাম, পরকীয়া, অবৈধ/অনৈতিক সম্পর্ক(জিং জিং) বাদ দিন। বিয়ে করে নিরাপদ/সুস্থ-সুন্দর জীবনযাপন করুন।

৪/ বিয়েতে নাচ-গানের দরকার পড়লে লেখককে স্বরণ কইরেন।:P

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


আগাম গান শুনুন.........
কথা ও সুরঃ সংগৃহীত।
টাইপিংঃ আমরা বাংলা লোক গানের অন্ধ ভক্ত।
আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবনও মিশিয়া গেলো জলে। (২)

কডা পানিতে নাইম্যা কন্যা কডা মাঞ্জন করে,
আডু পানিতে নাইম্যা কন্যা আডু মাঞ্জন করে।(ঐ)
উরাত পানিতে নাইম্যা কন্যা উরাত মাঞ্জন করে,
কোমর পানিতে নাইম্যা কন্যা কোমর মাঞ্জন করে।(ঐ)

ফ্যাডো পানিতে নাইম্যা কন্যা ফ্যাডো মাঞ্জন করে,
বুকো পানিতে নাইম্যা কন্যা বুকো মাঞ্জন করে।(ঐ)
গলা পানিতে নাইম্যা কন্যা গলা মাঞ্জন করে,
মাতা পানিতে নাইম্যা কন্যা ডুপও দিয়া জলে।(ঐ)

গোসল বরণ কইরা সখি মুখে দিছে পান(ফান),
গর হইতে বাইর অইছে পুণ্ণিমার'ই চান।(ঐ)


উচ্চারণঃ এখানে লোক ভাষায় উচ্চারণ হুবহু রাখার চেষ্টা করা হয়েছে । ...........চান= স্নান, কডা=গোড়ালি , আডু=হাঁটু, গর=ঘর, ফ্যাড=পেট, উরাত=উরু।

মন্তব্যঃ
এটি নেত্রকোনা অঞ্চলের বিয়ের গীত (গীত হলো, মহিলা কর্তৃক মুখে মুখে রচিত ও শুনে শুনে মনে রাখা গান বিশেষ।) বিয়ের দিন সকাল থেকেই মহিলারা সামনে পানের বাটা রেখে গীত গাইতেন। গায়ে হলুদের, জামাই স্নানের, কন্যা স্নানের বা জামাই-কন্যা বিদায়ের পর্বে একেক গীত গাওয়া হত। এটি কন্যা-গোসল পর্বের, কোনো গীতের একটি অংশ। যদিও বাদ্য-বাদকদের ভীড়ে সংস্কৃতিটা প্রায় হারিয়ে গিয়েছে। শেঁকড়ের গানগুলো টিকে থাকুক।।।
.......
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১১
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×