
নিত্য দিনের কাজ ছিল মোর সামু ব্লগে পড়া
লাগতো ভালো রাজনীতি আর ভ্রমন কিংবা ছড়া,
পড়া শেষে ভাবতাম ওরা ক্যামন করে লিখে?
আমিও তো লিখতে পারি ওদের কাছে শিখে।
তাই,
কোমর বেঁধে লেগে গেলাম, খুজতে আমার গুরু
যাকে তাকে দিয়ে তো আর হয় না বিদ্যে শুরু!
প্রতিদিনই ব্লগে এসে হতাশ হয়ে রই
এত খুঁজি, অত খুঁজি, গুরু আমার কই?
দিন চলে যায়, মাস চলে যায়, যায় যে চলে বছর
পাইনা খুঁজে গুরুকে আর হয় না শুরু ছফর।
লেখক হবার স্বপ্নকে তাই রেখে দিলাম পাশে
যার যা খুশি লিখুক সে তা, আমার কী যায় আসে?
হঠাৎ করে সেদিন আমার মাথায় এলো স্মরণ
বিশ্বজুড়ে পাঠশালা আর ছাত্র হবার চরণ।
সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।
অবশেষে শপথ ভেঙে, লেখা করলাম শুরু
যাদের লেখা লাগবে ভালো তারাই হবেন গুরু।
আজ,
গুরুর দেখা পাওয়ার পরে, লাগছে আমার বেশ
ভালো থাকুন এই কামনায়, লেখা করলাম শেষ!!!
উৎসর্গঃ লেখক ও পাঠকদের, যাদের পদচারণায় মুখরিতএই ব্লগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

