গহীনে মাটির বিন্যাস শেকড়ে পালাতক মায়ের আহাজারি
যান্ত্রিক জটের শহরে নিলামে বিক্রি করে তোমাদের মন
শ্মশান ছায়া এবঙ নিশ্চিত মৃত্যুর মতো কোলাহলে নারী
হারিয়ে যায় ; কেবল হারাতে থাকে,
তোমাদের আকাশে ভাসমান নিখোঁজ সংবাদ শুনে
হারিয়ে গেছে একটু আগে এক মহাময় ঈশ্বর।
তোমরা বুঝতে গিয়ে যতোটুকু ভালোবাসা জমিয়ে রাখো বুকে
ততোটুকু ঘৃণা ও রাখলে না আমার জন্য,
শহরের চাহিদা পুরিয়ে গেলে সমাগম শেষ হবে
গোপনে লেখা হবে-
পণ্য দর্শন দেহ ধর্ষণের মধ্যাবেগ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




