আগামীকাল ১৪ই অক্টোবর, পবিত্র আরাফাতের দিন (ইয়াওমুল আরাফাত), ইনশা আল্লাহ !
আল্লাহ তাআলা এই দিনে অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), যারা হজ্জে উপস্থিত নয় পৃথিবীর এমন সবাইকে এইদিন সিয়াম পালনের জন্য উপদেশ দেন এবং এই দিনে সিয়াম পালনের ফজিলত সম্মন্ধে বলেন-
আবু কাতাদা থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: صيام يوم عرفه أحتسب على الله أنه يكفر السنة التي قبله والسنة التي بعده " [ رواه مسلم ]
‘‘আরাফা'র দিন সিয়াম পালন করা হলে আল্লাহর নিকট আশা করি, এর মাধ্যমে পূর্বের ও পরের (মোট দুই) বছরের গুনাহ মোচন করে দেয়া হবে।’’
[মুসনাদে আহমাদ, হা/২২১১৫ সনদ সহীহ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




