somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ ধরণের রাস্তা

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো পৃথিবী জুড়েই এখন রাজনীতি বলুন কিংবা অর্থনীতি, সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হচ্ছে জ্বালানি শক্তির উপর আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা দ্বারা। মানুষ এতদিন তার নিজের প্রয়োজনে তেল-গ্যাস-পানি সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ অপরিমিতভাবে ব্যবহার করে এসেছে। কিন্তু এসব সম্পদ তো অফুরন্ত নয়। তাই ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিকল্প পদ্ধতিতে জ্বালানি উৎপাদন করা ও সেটাকে সাশ্রয়ী কিন্তু দীর্ঘ মেয়াদী সময়ের জন্য ব্যবহার করা।



সেই প্রচেষ্টা থেকেই দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ ধরণের রাস্তা। এর বিশেষত্ব হলো, এর উপর দিয়ে চলাচলকারী বৈদ্যুতিক বাস গুলো চলন্ত অবস্থায়ই তাদের ব্যাটারি চার্জ করিয়ে নিতে পারবে। ফলে কোন ব্যাটারি চার্জিং স্টেশনে গিয়ে লাইন ধরতে হবেনা,কিংবা রাস্তার মাঝ পথে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবার ভয়ও থাকবে না।

কল্পবিজ্ঞান মনে হচ্ছে কি ? মনে হলেও এই ব্যপারটিই বাস্তবে করে দেখিয়েছেন Korea’s Advanced Institute of Science and Technology (KAIST) এর গবেষকরা। তারা দক্ষিণ কোরিয়ার গুয়ামি শহরে প্রায় সাড়ে সাত মেইল দীর্ঘ রাস্তা তৈরি করেছেন। রাস্তাটি তৈরির সময় এর ভেতরে একটি বিশেষ ধরণের তার বসানো হয়। এটি থেকে রাস্তায় চলাচলকারী বৈদ্যুতিক বাস গুলো চলন্ত অবস্থায় কোন অতিরিক্ত তারের সংযোগ বাদেই চার্জ নিতে পারবে।

তবে সব ধরণের গাড়ি এই সুবিধা পাবে না। প্রাথমিক ভাবে কিছু বাসের ব্যাটারিতে “Shaped Magnetic Field In Resonance” নামে নতুন এক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হয়েছে। রাস্তার নিচে যে বিশেষ ধরণের তার স্থাপন করা হয়েছে সেটি থেকে রাস্তার উপর এক ধরণের তড়িত-চৌম্বকীয় ক্ষেত্র বা ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কোন বৈদ্যুতিক বাস যখন এই ফিল্ড অতিক্রম করবে তখন বাসের ভেতরে থাকা এই নতুন প্রযুক্তির ব্যাটারি গুলো কোন তারের সংযোগ ছাড়াই রি-চার্জড হয়ে যাবে। ব্যাটারির ভেতরে বিশেষ ধরণের প্যাঁচানো তার রয়েছে যা রাস্তা থেকে সৃষ্ট ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ডকে বৈদ্যুতিক চার্জে রূপান্তর করতে সক্ষম।

A copy-paste Post
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×