
আগামি নির্বাচনেও মনে হয় শেখ হাসিনা পার হয়ে যাবে! তার সফলতার জন্য না বিএনপির ব্যার্থতার জন্য! বাংলাদেশকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেও অশিক্ষিত জনগন শেখ হাসিনাকে ভোট দিবে না! যাই হোক সব কিছু তার পক্ষেই আছে, উনি ভোটের চিন্তায় ব্যস্ত না আপাতত। আওমীলীগের ক্ষমতা থাকার ধরন দেখলে মনে হয় ২০০৮ থেকে আজকের দিন পর্যন্ত চক আঁকা! বিএনপিকে দেখলে মনে হয় পাপেট শো এর পাপেট, রশি যে দিক থেকে টানা হচ্ছে সেদিকই হাত পা ছুঁড়ছে! আওমীলীগকে বেকায়দায় ফেলার জন্য বেগম জিয়ার হাতে ইস্যুর অভাব ছিলো না, শেখ হাসিনা ২১ সাল পর্যন্ত চক আঁকতে পেরেছেন, বেগম জিয়া মনে হয় ২১ দিন পরেরও রাজনৈতিক অবস্থা আন্দাজ করার ক্ষমতা রাখেন না! মির্জা ফখরুল আর রিজভী সাহেবকে অব্যাহতি দেওয়া দরকার, ভুলবাল বকে দলের আরো বারোটা বাজাচ্ছেন! যেকোনো ইস্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিজেদের অবস্থাই লেজেগোবরে করে ফেলেন। বিডিআর বিদ্রোহ থেকে রোহিঙ্গা ইস্যু যেগুলি শেখ হাসিনার পক্ষে ছিলো শেখ হাসিনা সেগুলোর সদ্ব্যবহার করেছেন যেগুলি বিপক্ষে ছিলো বিএনপির অদক্ষতার কারনে সেগুলিরও সুযোগ লুফে নিয়েছেন। শেখ হাসিনার বুদ্ধিমত্তার কাছে বিএনপি একাধিকবার পরাজিত হয়েছে এবং মনে হচ্ছে ১৯ সালেও পরাজয় তাদের জন্য অপেক্ষা করছে। আর এই পরাজয় হলে সম্ভবত বিএনপির জিয়া পরিবার থেকে মুক্তি মিলবে!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



