নায়ক জাফর ইকবালের প্রয়াণ দিবস আজ।
২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধা, নায়ক, গায়ক, গিটারিস্ট, ফ্যাশন আইকন প্রিয় জাফর ইকবালের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ ।চিরসবুজ এই মানুষটা মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
জাফর ইকবাল, বাংলাদেশের আশির দশকের জনপ্রিয় অভিনেতা। ১৯৫০ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে একটি গানের দল গড়ে তোলেন এবং সিনেমায় তার প্রথম প্লে-ব্যাক করা গানটি ছিল ‘পিচ ঢালা পথ’ যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি তিনি খুব ভালো গিটার বাজাতেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি অংশ নেন। জাফর ইকবালকে বলা হয় বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। সব মিলিয়ে তিনি প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছেন। বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। ব্যক্তিগত জীবনের নানান অনিয়মের কারণে একসময় তার হার্ট ও কিডনি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ১৯৯২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু দিবসে তার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। ওপাড়ে ভাল থাকুন প্রিয় জাফর ইকবাল।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন