
ক্রিকেটভক্ত মানুষ আমি তবে ব্লগে কখনো লিখিনি ক্রিকেট নিয়ে। আয়ারল্যান্ডের প্রথম টেষ্ট হিসেবে চোখ রেখেছিলাম ম্যাচটির উপর এবং কিছু ঘটনা টুকে রেখেছি।
আয়ারল্যান্ড বনান পাকিস্তানের মধ্যকার এই ঐতিহাসিক টেষ্টটি আয়ারল্যান্ডের জন্য প্রথম হলেও টেষ্ট ক্রিকেট ইতিহাসের ২৩০৩তম টেষ্ট এবং এই প্রথম কোন দলের অভিষেক টেষ্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে।
আয়ারল্যান্ড এর ক্রিকেট ইতিহাসে প্রথম টেষ্টে যা যা ঘটে গেলো।
®প্রথম টেষ্টে নেতৃত্ব দিয়েছেন ♦উইলিয়াম পোটারফিল্ড।
®প্রথম উদ্বোধনী বলার ♦টিম মুরতাগ্।
®প্রথম উইকেট টেকার বোলার ♦বয়োড রানকিন। (ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে)
®প্রথম ক্যাচ যিনি ধরেছেন ♦পোটারফিল্ড।
®প্রথম যার বলে বাউন্ডারি মেরেছে ♦টিম মুরতাগ্। (ইনিংসের ৪.৩ তম ওভারে)
®প্রথম যার বলে ওভার বাউন্ডারি মেরেছে পল স্টার্লিং(ইনিংসের৭৫.৩তমওভারে)
®সর্বোচ্চ উইকেট শিকারি ♦টিম মুরতাগ্(৬ উইকেট)
®প্রথম উদ্বোধনী জুটি যারা ছিল ♦এড. জয়সি♦♦উইলিয়াম পোটারফিল্ড(ক্যাপ্টেন)
®প্রথম বল মোকাবেলা করেছেন ♦এড জয়সি।
®প্রথম আউট হওয়া ব্যাটসম্যান ♦এড জয়সি(Lbw)
®প্রথম বাউন্ডারি যিনি মেরেছেন ♦পল স্টার্লিং।
®প্রথম ডাক মেরেছেন ♦এন্ড্রু বালবার্নি।
®প্রথম অর্ধশতক করেছেন যিনি ♦স্টুয়ার্ট থম্পসন (৫৩ রান করেছেন ১১৬ বলে)
®প্রথম শতক করেছেন যিনি ♦কেভিন ও'ব্রাইয়েন। (১১৮ রান ২১৭ বলে)
® যার রানের সুবাধে প্রথম লিড পায় ♦কেভিন ও'ব্রাইয়েন (বাউন্ডারি মেরে লিড নেয় দ্বিতীয় ইনিংসের ৭৫.৪ তম ওভারে।
®প্রথম অর্ধশতকের জুটি ♦♦ইডি.জইসি এবং উইলিয়াম পোটারফিল্ড (৬৯ রানের উদ্বোধনী জুটি দ্বিতীয় ইনিংসে)
®প্রথম শত রানের জুটি ♦♦কেভিন ও'ব্রাইয়েন ও স্টুয়ার্ট থমসন(১১৪ রানের জুটি, দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট জুটিতে)
®প্রথম টেষ্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ♦কেভিন ও'ব্রাইয়েন (১৫৮ রান)
®প্রথম টেষ্টের ম্যান অব দ্যা ম্যাচ ♦কেভিন ও'ব্রাইয়েন।
®আম্পায়ারদ্বয় ♦নাইজেল লং (ইংল্যান্ড) ♦ রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
থার্ড আম্পায়ার ♦মার্ক হটার্ন(আয়ারল্যান্ড)
ম্যাচ রেফারী ♦ক্রিস ব্রড(ইংল্যান্ড)
ঐতিহাসিক এই টেষ্টি আয়ারল্যান্ড পরাজিত হয় পাঁচ উইকেটে। সামনের দিনগুলিতে আশাকরি আইসিসি তাদের পর্যাপ্ত টেষ্ট খেলার সুযোগ করে দিবে, তাদের জন্য রইল শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

