somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

বিএনপি সত্যিকার অর্থেই কোনঠাসা হয়ে পড়েছে।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে মোটামুটি বিপাকে ফেলে দিতে যা যা করা সম্ভব সবই করে ফেলেছে আওমীলীগ। অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণা হবে কিন্তু বিএনপি এখনো বেগম জিয়ার মুক্তি ও অসুস্থতার মধ্যে আটকে আছে। মহাসচিব হিসেবে মির্জা ফখরুল পুরোপুরি ব্যর্থ এটা বলা একেবারে অযৌক্তিক হবে না। এই ভদ্রলোকটি বিটিভিতে ধারাবাহিক নাটকে ঘর জামাইয়ের অভিনয় করলে ভালো করতেন নিশ্চিত। বিএনপির কিছু লোক ইদানিং উনাকে আওমীলীগের মুখপাত্রও বলে থাকেন। তবে এখন আওমীলীগ নির্বাচন নিয়ে যেটা করছে সেটা শুধুই ক্ষমতায় টিকে থাকার জন্য। আর ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তার বাই প্রোডাক্ট হিসেবে কিছু উন্নয়নমূলক কাজ পাচ্ছে জাতি।
বিএনপিকে কোনঠাসা করতে তাদের বিরুদ্ধে সঠিক বেঠিক, নামে বেনামে অনেক মামলা দিয়েছে সরকার। এক মীর্জা ফখরুলের নামেই আছে ৮৭টি মামলা তার মধ্যে ৪২টিতে চার্জশিট জমা হয়েছে ৪৪টি তদন্তাধীন আছে। সর্বশেষ গত ৬ আগষ্ট উনার নামে রাষ্ট্রদ্রোহে আরেকটি মামলা দেওয়া হয়েছে। ২১শে আগষ্ট মামলার রায়ও যেকোন সময় এসে যাবে এবং মামলায় যে বড় ধরনের রায় আসতে যাচ্ছে তা বুঝা যাচ্ছে খুব সহজেই। আপাতত আওমীলীগ সরকার বিএনপি নেতাদের নির্বাচনের আগে মামলা গুলি দিয়েই ঘায়েল করে যাবে তা স্পষ্ট বুঝা যাচ্ছে। ইতিমধ্যে তাদের চেয়ারপারসন সাজা পেয়ে কারাগারে আছে দীর্ঘ তিন মাস। আপিলে তার সাজা বহাল থাকলে উনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। ভারপ্রাপ্ত চেয়ারপারসনেরও একই অবস্থা। স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ১২ জনেরই মামলার রায় নিষ্পত্তি হওয়ার বেশ কাছাকাছি।
তবে এই ব্যাপারে সরকারের চেয়ে দুদকই বেশি লম্পজম্প করছে। এই লম্পজম্প যদি সরকারের ভিতরে দুর্নীতিগ্রস্তদের জন্যও সমানভাবে হতো তাহলে এটা জাতির জন্য আশার ব্যাপার হতো। সেই যাই হোক, এখন দেখার বিষয় বিএনপি কি এসব মামলা মোকাবেলা করতে করতে নির্বাচনের ট্রেন মিস করে নাকি ট্রেনের দরজার হাতল দরে কোনমতে ঝুলেটুলে ট্রেনে উঠে পড়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×