somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিয়মিই যেখানে নিয়ম!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারি প্রকল্প গুলো নিয়ে তেমন কিছু বলার নেই। সরকারি প্রকল্পের দুর্নীতি সম্পর্কে অনেক লেখালেখি, আলোচনা-সমালোচনা হচ্ছে, হয়েছে, হবে। ইন্টারনেটে খুঁজলে এ নিয়ে বিস্তর লেখালেখি পাওয়া যাবে। সরকারি কোনো প্রকল্পে যখন বাজেট করা হয় তখন অবশ্যই বেশি পরিমাণে বাজেট করা হয় কারণ পরিকল্পনা মন্ত্রণালয় জানে যে, এতে সম্ভাব্য ব্যয় থেকে আরো বেশি অর্থ চলে যাবে প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত লোকদের পকেটে।
বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে। প্রতি বর্গ কিলোমিটার রাস্তা, ফ্লাইওভার, ব্রিজ এগুলোতে অন্যান্য দেশ থেকে তিনগুণ, চারগুণ বেশি ব্যয় ধরা হয়। কিছু লোক সেক্রিটিয়েটের কাছাকাছি থেকে এই অবকাঠামো প্রকল্পে মনোপলি বিজনেস করে যাচ্ছে। এসব কাজে সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ করার সুযোগই রাখা হয়না। এই কারনেই দেশে সুষম উন্নয়ন হয়না। যাইহোক এগুলি অর্থনীতিবিদরা ভালো বলতে পারবে।
তবে শুধু অন্যান্য দেশ না আমাদের নিজেদের দেশেই এক প্রকল্পের সাথে সমান আরেক প্রকল্পের ব্যয় অনেক সময়ই বেশি দেখা যায়।
গতকাল প্রকাশিত একটি অনলাইন সাইটে দেখলাম, বি-বাড়িয়ার আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলপথটি মিটারগেজ থেকে ডুয়েলগেজ করা হবে। এ কাজে প্রতি কিলোমিটারে খরচ পরবে ৬৭ কোটি টাকার বেশি।
ঠিক আরেকটি চলমান প্রকল্প দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত ৫৭ কিলোমিটার লাইনকে ডুয়েলগেজ প্রকল্পেই প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ১১ কোটি ৫৪ লাখ টাকা।
নেট ঘেটে যতটুকু জানলাম আন্তর্জাতিক মানের ডুয়েলগেজ রেল লাইনের কিলোমিটার প্রতি ব্যয় ৩২ কোটি টাকার মত। আমাদের সরকারী প্রকল্প গুলিতে এধরনের অসঙ্গতি নতুন কিছু না, তবে এগুলিকে যে জিনিসটি ছাড়িয়ে গেসে সেটা হচ্ছে যাত্রাবাড়ী-ফুলবাড়ীয়া মেয়র হানিফ ফ্লাইওভার প্রকল্পে। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন এই প্রকল্পে ব্যয় দেখিয়েছে পাঁচ অর্থবছরে ২ হাজার ৩৩৫ কোটি টাকা। যদিও এই প্রকল্পে সিটি করপোরেশনের কোন সংশ্লিষ্টতা ছিলো না। আর এই তথ্য উঠে আসে দুদকের প্রতিবেদনে এবং দুদক বলেছে এই ব্যয় সম্পর্কে সিটি করপোরেশন কোন নথিপত্র দেখতে পারেনি এখনো। এসব মাত্রাতিরিক্ত ব্যয়, ঋণ, দুর্নীতি, অনিয়মের বেড়াজাল থেকে প্রিয় স্বদেশ কবে মুক্তি পাবে?
★অদ্ভুত হায়েনার পিঠে চলছে দেশ!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×