somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

জোট, ঐক্য এগুলি জাতির জন্য উপকার বয়ে আনবে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বলতে পারেন বিশ্বের অনেক দেশেই তো রাজনৈতিক জোট হয়, জোটবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা সত্যি তবে আমাদের দেশে জোট, মোট, ঐক্য, মোক্য এগুলি জাতির উপকারের জন্য নয়। এগুলি করা হয় কোন দলকে ক্ষমতা থেকে নামাতে, না হয় নিজেরা ক্ষমতায় যেতে।
এবছরের প্রথম দিকে এরশাদ একটা জোট করছে, নাকি করতে চেয়েছে মনে পড়ছে না। সে জোটে দলের সংখ্যা ৫৮টি! নাম দিয়েছিলো সম্মিলিত জাতীয় জোট! এই ৫৮টি দলের মধ্যে শুধু ২টি দলের নিবন্ধন ছিলো মাত্র! এটা কি জোট নাকি জট? এগুলি দিয়ে জাতির কি উপকার আসবে কে জানে। মজার ব্যপার হচ্ছে জাতীয় পার্টি এমনিতেই একটা মহাজোটে আছে সেখানে থেকে আরেকটি বড় মহাজোট সৃষ্টি করেছে। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এটির কোন ব্যাখ্যা আছে কিনা যদি কেউ জেনে থাকেন আমাদের একটু জানান। বাংলাদেশের আইনে নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে কি না জানি না। তা ছাড়া অন্তত নির্বাচনের আগে যদি ওই সব অনিবন্ধিত দল নিবন্ধন না পায়, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে কর্তৃপক্ষের স্বীকৃতি না পায়, তাহলে কিভাবে যে তারা জোটে থেকে নির্বাচনে অংশ নেবে, সে উত্তর হয়তো নির্বাচন কমিশনের পক্ষেই দেওয়া সম্ভব।
বিএনপির নেতৃত্বে ২০ দলের মাঝে নাকি ১২ দলেরই নিবন্ধন নেই! আওমীলীগের ১৪ দলের মধ্যে ৪ দলের নিবন্ধন নেই! এই হিসাব থেকে বুঝা যায় ক্ষমতা যেতে বা নামাতে বড় দল গুলি বেপরোয়া ভাবে জোটবদ্ধ হয়! এই জোট করতে গিয়ে তারা আদর্শের ধার ধারে না, ছোট দল গুলিও তাদের দলীয় আদর্শের বিসর্জন দিয়ে দেয়। জোটবদ্ধ হতে পারলে তাদের দলের নীতি,আদর্শ সব ভুলে নেতৃত্বে থাকা দলের নীতি আদর্শে মিশে একাকার হয়ে যায়। এই জন্যই হয়ত বাংলাদেশে আমরা তৃতীয় কোন ভালো দল দেখতে পাইনা।
৭৫এ শেখ মুজিবকে হত্যা করার পরেই সামরিক শাসকদের রাজনীতি করার ইচ্ছার কারণে কয়েকটি রাজনৈতিক দল গঠিত হয়। সেসব দল এখনো আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনীতি করে যাচ্ছে। জোট গঠনের ইতিহাসের গোড়াপত্তন মূলত তাঁরাই শুরু করেছিলেন। তবে স্বরাশাসকদের পতনের পরেও এখন পর্যন্ত সেই জোটের রাজনীতি ছাড়া কেউ সরকার গঠন করতে পারেনি।
যাইহোক জোট, ঐক্য এগুলি খারাপ কিছু নয় তবে এগুলি করতে গিয়ে দলের নীতির বিরুদ্ধ অন্য দলের সাথে জোট গণতন্ত্রের জন্য শুভ কিছু নয়। নিজেদের অসাম্প্রদায়িক বলা বাংলাদেশ আওমীলীগ আজ প্রায় দশ বছর আছে রাষ্ট্রধর্ম প্রবর্তনকারী ও সামরিক শাসক এরশাদের সাথে! বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের দল বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর আলিঙ্গন অনেক বছরের। এ বন্ধন এতই মজবুত যে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ভাবতে পারছে না, যদিও জমায়েত ইসলাম দলটির নিবন্ধন নেই।

যেকোনো রাজনৈতিক জোটে ন্যূনতম নীতি ও আদর্শের মিল থাকার কথা। কিন্তু বাংলাদেশে ক্ষমতার রাজনীতির এমনই আশ্চর্য মাজেজা যে ডান-বাম-মধ্য কিংবা মৌলবাদী-উদারপন্থী সব মিলেমিশে একাকার হয়ে যায়।
রাজনীতিতে শেষ বলে কিছু নেই বলে একটা প্রবাদ আছে, তবে আমাদের রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার জন্য নীতি-আদর্শ বলে কিছু থাকে না! ক্ষমতা যাওয়ার জন্য বা নামানোর জন্য শুয়রের সাথেও সহবাস করতে রাজি হয়ে যায়!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×