somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডঃ কামাল হোসেনের মৃত্যু হুমকি, অস্বাভাবিক কিছু নয়!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল থেকে একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে যে, গণফোরামের এক নেতার সাথে জনৈক শওকত নামের এক ব্যক্তির কথপোকথন। কথাবার্তায় দেখা যাচ্ছে শওকত লোকটি ডঃ কামালের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং ডঃ কামালের জীবননাশের চেষ্টা চলছে বলে ঐ নেতাকে অবহিত করেন। সে লোকটি লন্ডন থেকে সম্ভবত ফোন করেছে আর এই খবরটি সে লন্ডন থেকেই পেয়েছে বলে বলছে।
ডঃ কামাল, আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, মনসুর আহমেদ এদের সাথে জোট কিংবা ঐক্য করার ক্ষেত্রে বিএনপি জমায়েতের জন্য সুখকর কিছু ছিল না। ব্যাপারটা অনেকটা আমাশয় হওয়ার পর নিম পাতার রস খাওয়ার মত অবস্থা সৃষ্টি হয়েছিল। এই লোক গুলোকে বিএনপি কখনো ভালো চোখে দেখেনি। বাধ্য হয়ে এদেরকে দলে ভিড়াতে এবং নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে হয়েছে।
ঐক্যফ্রন্টের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং মির্জা ফখরুল বা মওদুদ আহমেদ প্রধানমন্ত্রী হয় আর কামাল হোসেন রাষ্ট্রপতি হয় তাহলে বেগম জিয়ার হাত থেকে বিএনপি'র কর্তৃত্ব প্রায় শেষ হয়ে যাবে। তারেক জিয়ার মূল্যায়ন দলে থাকবে না বললেই চলে। এই ব্যাপারটি বোঝার জন্য আপনাকে সক্রেটিস হতে হবে না। ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে কাদের সিদ্দিকী বলেছেন, উনি জেলের তালা নিজ হাতে খুলে বেগম জিয়াকে বের করে আনবেন,উনাকে মুক্ত করবেন। আসলে এমনটি হবে না, ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলেও বেগম জিয়াকে চট করে জেল থেকে বের করে আনা সম্ভব হবে না কিংবা তারা আনতেও চাইবে না। এছাড়া তারেক জিয়া চাইলেও দেশে ফিরতে পারবে না সাথেসাথে এবং সে তেমন সাহসী কোন ব্যক্তিও না। তার বিরুদ্ধে যে রায়গুলি আছে এবং আরো কয়েকটি মামলা চলমান আছে এগুলোকে ভ্যানিশ করে ফ্রন্টের নেতারা তাকে দেশে নিয়ে আসবে না বস্তুত নানা কারন দেখিয়ে তারা টালবাহানা করতে থাকবে। ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে তারেক জিয়া ও বেগম জিয়া বিএনপিতে সহসাই ফিরে আসবে না, তাদেরকে নেতৃত্ব দিবেনা এমন নিশ্চয়তা পাওয়ার পরেই তারা ঐক্যফ্রন্ট করতে সম্মত হয়েছে বলে মনে করি। তাই ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে উপরের ব্যাপার গুলি ঘটার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এখন তারেক জিয়া এবং খালেদা জিয়াকে কেন্দ্র করে যারা বিএনপি'র রাজনীতি করে,টাকাপয়সা খরচ করে সম্ভবত তারা ব্যাপারটা আঁচ করতে পেরেছে। এছাড়াও এই দুজনের নেতৃত্ব বিএনপিতে খর্ব হলে আইএসআই ও জামাতের জন্যও ভালো কিছু হবে না। এমত অবস্থায় ডঃ কামাল হোসেনকে কোন অস্বাভাবিক প্রক্রিয়ায় সরিয়ে দিতে পারলে তাদের জন্য নির্বাচনে সিমপ্যাথি পাওয়ার পথ খুলে যাবে এবং ভবিষ্যতে দলের নেতৃত্বের পথটিও নিশ্চিত হবে।
এইজন্য ঐক্যফ্রন্টের নেতাদের জীবননাশের শঙ্কা অগুরুত্বপূর্ন কিছু নয়।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×