somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র রিফর্ম হচ্ছে!

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৩০শে ডিসেম্বর শেখ হাসিনা সরকার যে নির্বাচন দিয়েছে এতে শেখ হাসিনা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে। সত্যিকার অর্থে শেখ হাসিনা সঠিক ভাবে নির্বাচন হলেও জয় লাভ করতেন তবে এত বিপুল পরিমাণ জনগোষ্ঠি যে তার পক্ষে নেই এটা পরিষ্কার। শেখ হাসিনা হয়তো নিজেও জানতেন না তার দলের মাফিয়া গুলি নির্বাচনকে এত বড়ভাবে ম্যানুপুলেট করবে।
আমি নিজে ভোট দিতে গিয়েছি এবং ভোটকেন্দ্রে দেখেছি শেখ হাসিনার মাফিয়া গুলি যারা ধানের শীষে ভোট দিবে বলে সন্দেহ হয়েছে তাদেরকে খুবই ভদ্রতার সহিত ভোট না দেওয়ার জন্য অনুরোধ করেছে। উক্ত ব্যক্তিরা তাদের ভদ্রতার মূল্যায়ন করে ভোট দান থেকে নিজেদের বিরত রেখেছে! কয়েকটি কেন্দ্রে ঘুরে একই রকম চিত্র দেখতে পেয়েছি। সারা বাংলাদেশের চিত্র মোটামুটি এই রকমই ছিল।
শেখ হাসিনা ঐক্যফ্রন্টকে আরো কয়েকটি আসন দেওয়ার চিন্তাভাবনা করেছিলেন হয়তো। কিন্তু ১০-১৫ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনে কেউ হেরে যেতে চায়নি। মনোনীত ব্যক্তি দেখেছে তার পাশের আসনে আরেকজন কিভাবে জয়লাভ করবে সেটার প্লান সাজাচ্ছে আর সেও সেভাবে জিতার চেষ্টা করেছে এবং সফল হয়েছে।
যাইহোক নির্বাচনের গণতান্ত্রিক প্যাটার্ন এইরকম না এটা শেখ হাসিনার পক্ষে এবং বিপক্ষে সবাই মোটামুটি একমত হবেন। সমস্যা হচ্ছে এই নির্বাচনটিকে তোফায়েল আহমেদ সাহেব সত্তরের নির্বাচনের সাথে তুলনা করেছেন। ৭০'এর নির্বাচনকে আমরা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি এটাকে ঐ নির্বাচনের সাথে তুলনা করে শেখ মুজিব এবং উনার দলকে অপমান করেছেন। ৭০ সালে শেখ মুজিব এবং নৌকাতে ভোট দেওয়ার জন্য ভোট চাইতে হয়নি, কাউকে বাধা দিতে হয়নি শুধু জনগণকে বলতে হয়েছে কিভাবে ভোট দিবে, ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে বাক্সকে ঢুকাতে হবে সেটা শিখিয়ে দিতে হয়েছে বাকি কাজ তারা খুব সুন্দর ভাবেই করেছে। তোফায়েল আহমেদ সাহেব ৭০এর নির্বাচনকে এভাবে প্রশ্নবিদ্ধ না করলেও পারতেন।
শেষকথা...
অনেক দিন আগে আমি আমার এক পোস্টে বলেছিলাম আমাদের দেশের ইন্টেলিজেন্স সার্ভিস গুলো বিএনপিকে রিফর্ম করার চেষ্টা করছে, জামায়াতকে বিএনপির থেকে আলাদা করার চেষ্টা করছে। সেখানে অনেকে আমার সাথে একমত হয়েছে, আবার অনেকেই দ্বিমত পোষণ করেছে। আপনি ২০১৪ থেকে আজকের দিন পর্যন্ত দেখলে দেখবেন আমার ধারণাটা অমূলক নয়। বিএনপির নেতৃত্বের মধ্যে একপ্রকার হযবরল অবস্থার সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং আগামী দুই তিন বছরে তাদের নেতৃত্বের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে নতুন নেতৃত্বের দিকে যাবে। এটি দেশের ইন্টেলিজেন্স সার্ভিস গুলির একটি ভালো পদক্ষেপ এবং এতে তাদের সফল হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাব ইয়াদ রাখহা জায়েগা

লিখেছেন শূন্য সময়, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫২

বিডিআর ম্যাসাকারের বিচার জীবনেও হবেনা। হলফ করে বলতে পারি।
কার বিচার করা হবে? হাসিনার? তাপসের? শেখ সেলিমের? সর্বোপরি, ভারতের?
কে করবে বিচার? বিচিহীন বিএনপি যে ভারতের পারমিশনে দেশে ফিরেছে? যার মুরোদ... ...বাকিটুকু পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কীভাবে মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৮



বাংলাদেশের মতো একটি দেশের সরকারের প্রথম কাজ কি হতে পারে? আমার মতে – দেশের দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে সরকারের প্রথম টার্গেট হওয়া উচিৎ।... ...বাকিটুকু পড়ুন

যে সব আলেম ঐক্যবদ্ধ নয় তাদের ঐক্যের যোগ্যতা নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫১



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৩ নং আয়াতের অনুবাদ-
১০৩। তোমরা একত্রে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর! আর বিচ্ছিন্ন হবে না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর।যখন তোমরা শত্রু ছিলে তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

পুলসিরাত

লিখেছেন হাসান মাহবুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪


দিনটা ছিল দুর্যোগময়। সকাল থেকে বৃষ্টি- জলে ঢেকে গিয়েছিল রাস্তা-ঘাট। ঢেকে গিয়েছিল ঢাকনা খোলা ম্যানহোল। পরিণত হয়েছিল অদৃশ্য মরণকূপে। এর মধ্যেই মানুষ বেরিয়েছিল কাজে। উদ্বিগ্ন আর ক্ষুদ্ধ মানুষেরা... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

×