somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি যখন কোন কাজে ব্যর্থ হবেন, তখন সে ব্যর্থতা স্বীকার করা হলো সভ্যতা। আর যখন এ ব্যর্থতাকে ইনিয়ে-বিনিয়ে জাস্টিফাই করতে চাইবেন তখন সেটা আর সভ্যতা থাকেনা, সেটা হয়ে যায় মারাত্মক অপরাধ। আপনাকে যখন রাষ্ট্র পরিচালনার অংশ করা হবে, তখন রাষ্ট্রের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা আপনার কাছে সর্বাধিক গুরুত্ব বহন করবে। এবার সেটা একজন মানুষের হোক বা এক কোটি মানুষের হোক।

গত একমাসে সৌদি আরব থেকে ৮ হাজার মহিলা শ্রমিক ফেরত আসে, যার মধ্যে ৪৮জন জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সংখ্যার হিসাবে এটি খুবই নগণ্য। এটা বলার দরকার হয় না, যারা ফিরে এসেছে এবং যারা জীবন দিয়েছে তারা কোন কারনে এমনটি করেছে। আমাদের মেয়েরা সেখানে ঘুরতে যায়নি, হজ্জ করতে যায়নি। তারা কেনো গিয়েছে সেটা অজানা নয়। এদের সাথে যে ব্যবহার করেছে আরবরা সেটাও সবার বোধগম্য। চরিত্রগত বিষয়ে যারা আরবদের ইতিহাস জানেন তারা সেটা আন্দাজ করতে পারবেন। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন খান, যিনি সংখ্যা হিসেব করে নির্যাতনের শতাংশ বের করতে চাচ্ছেন তিনি কি এসব অবগত নয়? যদি না জেনে থাকেন, তাহলে উনার কোন আত্মীয়-স্বজন কিংবা নিজের কাছের কেউ যদি আরবে গৃহকর্মীর ভিসায় কাজ করতে গিয়ে থাকে, তাহলে উনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন।

“ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। আর কিছুদিন থাকলে আমি মরে যাব।” কিছুদিন আগে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন সুমী। সুমীর ভাগ্য ভালো যে, সে ভিডিও করতে পেরেছে এবং সেটি ভাইরাল হওয়াতে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এরকম কত সুমি যারা মোবাইল ব্যবহার করতে পারছে না এবং নিজের কষ্টের কথা জানাতে পারছেনা।

গত চার বছরে সৌদি আরব থেকে ১৬৬টি মেয়ের লাশ এসেছে যাদের মধ্যে ৬৬টি ছিল আত্মহত্যা করা মেয়েদের লাশ। এসব লাশ যদি মন্ত্রী মহোদয় শতাংশের হিসেবে বের করতে চান, তাহলে বলতে হয় শেখ হাসিনা উনাকে সঠিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়নি। উনাকে আসলে দেশের উন্নয়ন, বেকারত্ব, জিডিপি কষার দায়িত্ব দেওয়া উচিত ছিল!

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার বলছেন, “যাঁরা দেশে ফিরছেন, তাঁদের অধিকাংশই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন না। বরং দেশে ফিরে নির্যাতনের গল্প বানাচ্ছেন।” এই মহিলা হয়ত ভাবছে আমাদের মেয়েরা সৌদি আরবে গিয়েছে সরকারি চাকুরী করতে আর সেটা না পেয়ে দেশে এসে সৌদিদের নামে বদনাম রটাচ্ছে।
আসলে এসব অদক্ষ দুষ্ট মন্ত্রী, সচিবের কারনে আমাদের মেয়েদের সৌদি গিয়ে এমন বিপদে পড়তে হচ্ছে। দেশের হাজার হাজার নিরীহ মেয়েদের এভাবে বিদেশের মাটিতে চরম নির্যাতন ও বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়ে এরা সৌদি রিয়েল গুনতে চাচ্ছে। এদের অদক্ষতা আর অদূরদর্শিতার জন্য আগামীতে হয়তো আমাদের শিশুদেরও সৌদি আরব পাঠানো হবে। কারন কিছু কিছু সৌদিয়ান গেলমানঃ পছন্দ করে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×