somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসা সেবা দুষ্প্রাপ্য হয়ে আছে কেনো?

২৫ শে জুন, ২০২০ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ করোনা পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্যখাত নিয়ে ব্লগে এবং সোশ্যাল মিডিয়ায় কম কথা হয়নি। করোনার কারণে আমাদের স্বাস্থ্য সেবার যে এত দুরবস্থা সেটা বোঝা আরো সহজ হয়েছে। তবে স্বাস্থ্য খাত যে দুর্নীতিগ্রস্ত এবং মাথামোটা লোকজন এর দায়িত্ব নিয়ে বসে আছে সেটা আগেও বুঝা গিয়েছে। গত দুইদিন থেকে একটা ভিডিও অনেকবার চোখে পড়েছে। যেখানে একজন মুক্তিযোদ্ধা ঢাকার একটি নামকরা হাসপাতালে তিন দিনের জন্য ভর্তি হয়েছেন। উনার শারীরিক কিছু সমস্যা ছিল, যার কারণে ওনাকে অক্সিজেন নিতে হলো। উনার ভাষ্যমতে উনি তিনদিনে দশ মিনিট করে ত্রিশ মিনিট অক্সিজেন নিয়েছেন যার বিল এসেছে ছিয়াশি হাজার টাকারও বেশি এবং এই তিন দিনে উনি যে রুমে ছিলেন তার ভাড়া এসেছে লক্ষাধিক টাকার বেশি! এছাড়াও আরো কিছু জিনিসের বিল ধরা হয়েছে যেগুলোর সেবা উনি নেননি।

বর্তমান দেশে যে দুর্যোগকালীন সময়ে অতিবাহিত হচ্ছে এই সময় সরকার সাধারণ জনগণের জন্য স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়া সহজলভ্য করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও করোনা রোগীদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি। আমাদের সরকারি আমলারা যদি জমিদার হয়, তাহলে স্বাস্থ্যখাতের আমলারা হচ্ছে মোগল সম্রাট! এরা স্বাস্থ্যখাতের মাফিয়াদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেনি। নিজেদের কোন অসুখ হলে এরা দেশের বাহিরে নিজেদের ছেলেমেয়েদের কাছে চলে যায়। সেখানে থেকে চিকিৎসা করায় আর হাসপাতালের বেডে শুয়ে তাদের ডাক্তার, নার্সদের থ্যাংক ইয়্যূ বলে তাকে ভালো সেবা দেওয়ার জন্য। তারপর দেশে ফিরে এসে নিজের আত্মীয় স্বজনদের কাছে সেই হাসপাতাল আর তাদের চিকিৎসা সেবার গুনগান গাইতে থাকে কয়েক মাস।

আমাদের সংবিধানে নাগরিকদের জন্য যে পাঁচটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেখানে চিকিৎসা সেবাকে পাঁচ নম্বরে রাখা হয়েছে। আমার মতে এটাকে দশের পরে রাখলে মোটামুটি যুক্তিযুক্ত হতো। চিকিৎসা সেবা ও শিক্ষাকে মাফিয়াদের হাতে ছেড়ে দিয়ে সরকার সাধারণ মানুষের জন্য এ দুটিকে দুষ্প্রাপ্য করে ফেলেছে। দেশের প্রতিটি জেলা হাসপাতাল গুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে এগুলোর বেশিরভাগই সঠিকভাবে প্রস্তুত নয়। স্বাস্থ্য খাতে যে বাজেট হয় সে অর্থ যে ঠিকভাবে ব্যয় হয়না তার ছাপ স্পষ্ট দেখা যায় হাসপাতাল গুলোর ম্যানেজমেন্ট সিস্টেমে!
ভাগ্য ভালো আমাদের দেশের অনেক মানুষ এখনো ঝাড়ফুঁক, পানিপড়া, তাবিজ-কবজে বিশ্বাস করে, তা না হলে হাসপাতাল গুলোর উপর আরো অনেক বেশি চাপ পড়তো।

বিশ কোটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন কাজ, তবে অসম্ভব নয়। যদি বলেন অর্থের সমস্যা তাহলে সেটা সঠিক হবে না। দেশের অনেক সরকারি হাসপাতাল আছে যেখানে এমন এমন অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী ও আধুনিক যন্ত্রপাতি আছে যা চালানোর মত দক্ষ লোকজন ওই হাসপাতালে নেই। এমনও হাসপাতাল আছে যেখানে দরকার নেই এমন যন্ত্রপাতি বারবার আমদানি করে নিয়ে আসা হয়। আমাদের স্বাস্থ্য খাতে অপব্যয়, অপচয় এবং দায়িত্ব অবহেলা বন্ধ করতে পারলে বিশ কোটি মানুষকে মোটামুটি ভালো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। খুবই সম্ভব।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২০ রাত ১১:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×