somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

জাতির সম্পদ দখলকারীরা আসলে কোনো দলের না।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন পরপর দেশে একটা ঘটনা ঘটে, দুই একটা ডাকাত ধরা পড়ে যারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে বা ধরিয়ে দেওয়া হয়। ধরা পড়ার পর তার সাথে বড় বড় নেতা/আমলাদের ছবি প্রকাশ হয়। এরপর প্রকাশ হয় বিএনপি'র নেতাদের সাথে দুই একটা ছবি। সেগুলো দেখিয়ে তাকে হাইব্রিড, অনুপ্রবেশকারী বলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। হাইব্রিড তো ভালো জিনিস, কম জায়গায় বেশি ফসল পাওয়ার জন্য চাষ হয়। দলের ভিতর এদেরও সেইম কাজ, কম সময়ে বেশি টাকা উপার্জনের জন্য এদের আনা হয়। এরপর কোনো ভুলের কারণে কিংবা ইচ্ছা করেই এদের ধরিয়ে দেওয়া হয়।

দলবদল খারাপ কিছুনা, হিলারি ক্লিনটনও কলেজ জীবনে রিপাবলিকান সমর্থক ছিলো। আমাদের দেশে কেউ দলবদল করলে তাকে হাইব্রিড বলা হয়, অনুপ্রবেশকারী বলা হয়। আওমীলীগের গঠনতন্ত্রে কি বলা আছে অন্য দলের লোক তাদের দলে আসতে পারবে না? তো এমন বিধিনিষেধ না থাকলে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পর তাকে হাইব্রিড বলার কারন কি? আসলে এদের দলে আনা হয় ভালো ফসল দেওয়ার জন্য, ফসল দেওয়া শেষ হলে কিংবা অবস্থা বেগতিক দেখলে এদের সরিয়ে দেওয়া হয়। জনগন কয়েকদিন হাউকাউ করে এরপর ভুলে যায় অথবা নতুন কোনো ইস্যু আসলে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়।

শেখ হাসিনা সরকার এক যুগ ক্ষমতায় আছে, এখনো এমন চোর ডাকাত ধরা পড়লে বিএনপি জামাতকে টেনে আনা বুদ্ধিমানের কাজ নয়। উনি কি জানেন না বিএনপি জামাতকে উনি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছেন অনেক আগেই। ওরা জমে বরফ হয়নি ঠিক আছে কিন্তু হাত পা নাড়াতে তাদের অনেক সমস্যা হয়। নিজের দলের লোকজন ও অনেক আমলারা উনার জন্য বদনাম কুড়াচ্ছে। বিএনপি জামাতের কসাইদের যিনি থামাতে পেরেছেন তিনি এসব ডাকাতদের থামাতে পারছেন না কেনো?
নাকি ঠগ বাঁচতে গা উজাড় হওয়ার ভয়ে উনি কিছু করতে পারছেন না?
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ২:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×