somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের জন্য প্রয়োজনীয় মেধাবী প্রফেশনাল লোকজন তৈরি করতে পারছেনা বিশ্ববিদ্যালয় গুলো।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলচ্চিত্র অভিনেতা ফারুক আহমেদ, সম্ভবত তিনি রানিং সংসদ সদস্যও। কয়েকদিন আগে উনি অসুস্থ্য হয়ে ঢাকার নামকরা এক হাসপাতালে ভর্তি হোন। সেখানে বেশ কয়েকদিন থেকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারেনি। এরপর তিনি ঢাকার আরেকটি নামকরা হাসপাতালে যান সেখানেও একই অবস্থা নানান টেস্ট মেস্ট করে কোনো রোগ খুঁজে পায়নি সে হাসপাতালের ডাক্তাররা। বেচারা উপায় না দেখে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারে তার টিভি রোগ বা যক্ষা হয়েছে। চারজন বিশেষজ্ঞ ডাক্তার তার দেখভাল করছে আর বলেছে চার সপ্তাহের ভিতর হাসপাতাল ত্যাগ করতে পারবে।

আমাদের দেশে এমনিতেই চিকিৎসা সেবা দুষ্প্রাপ্য। বহু মানুষ এখনো তাবিজ কবজ, পানি পড়া দিয়ে চিকিৎসা চালায়। এসব বড় বড় হাসপাতালে নাকি নামকরা সকল চিকিৎসকরা চিকিৎসা দেয়। এত বড় বড় চিকিৎসকরা সামান্য টিভি রোগ ধরতে পারেনি, অজানা রোগ বলে রোগীকে রিলিজ দিয়ে দেয়! ফারুক সাহেবের টাকা আছে, উনি এমপি তারপরেও উনার পকেট থেকে লাখ লাখ টাকা খসিয়ে দিয়ে বলেছে অজানা রোগে আক্রান্ত। উনি দেশে ফিরে যদি তাদের কাছে ক্ষতিপূরণ চায় তাহলে ব্যাপারটা খারাপ হতো না। যাইহোক উনি দেশে এসে এমন কান্ড করবেননা, কারন সংসদে উনার পাশে বসা উনার কোন সহকর্মীর এসব হাসপাতালে শেয়ার আছে এমনকি উনার নিজেরও থাকার সম্ভাবনা আছে।

আমাদের দেশের চিকিৎসা সেবা নাকি বিশ্বসেরা, অনেক বিখ্যাত বিখ্যাত ডাক্তার পয়দা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলো। এসব বিখ্যাত ডাক্তারদের অনেকে নাকি আবার দেশে থাকে না, তাদেরকে নাকি ইউরোপ আমেরিকা সিআইএ, মোসাদের মাধ্যমে কিনে নিয়ে যায়। সিআইএ, মোসাদ প্রশ্নফাঁস করে পাস করা এসব ডাক্তার, ইঞ্জিনিয়ার নিয়ে আসলে কি করে কে জানে! গত ২০-২৫ বছরে আমাদের বিশ্ববিদ্যালয় গুলো জাতির জন্য কি কোয়ালিটির ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রডিউস করেছে? দেশের ব্রিজ, কালভার্ট করে চীনা, জাপানি এমনকি ইন্ডিয়ানরা হার্ড কারেন্সি বস্তা ভরে নিয়ে যাচ্ছে। সামান্য অসুখ বিসুখ হলে ফারুক সাহেবরা সিঙ্গাপুর চলে যায়, আবুল, বাবুলরা হুজুরের কাছে পানি পড়ার জন্য বোতল নিয়ে লাইনে দাঁড়ায়!
এদিকে শেখ হাসিনা করোনা ভ্যাকসিন কিভাবে বিতরণ হবে জাতিসংঘে তার দিক নির্দেশনা প্রদান করেছে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:০৯
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×