
নুরুল হক নূরুকে চেনে না এমন মানুষ এখন মনে হয় পাওয়া যাবেনা। নুরু এমন কি করেছে যার জন্য নূরুকে জাতির সবাই চিনে! না তেমন কিছু করেনি সে। মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের সন্তানদের ও পিছিয়ে থাকা জাতির মাঝে আরো পিছিয়ে থাকা একটা অংশকে সরকার একটা বাড়তি সুযোগ দিতো যার নাম ছিল কোটা। জাতির জন্য চাকুরী সৃষ্টি না করে, মানুষকে মানব সম্পদ না বানিয়ে এই কোটা সৃষ্টি করা ছিল ভুল পদক্ষেপ। তারপরেও এই কোটার সাথে জড়িত ছিল মুক্তিযোদ্ধাদের নাম, তাকে এভাবে আক্রমন করাটা সঠিক ছিল না। এই কোটাকে কেন্দ্র করে নুরু পরিচিত পায়। এরপর সে নানাবিদ কাজ করতে থাকে, চটকদার কথাবার্তায় সাধারণ মানুষকে আকর্ষণ করতে থাকে। এসব কিছুকে পুঁজি করে সে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও হয়ে যায়।
নূরুকে কখনো আমার কাছে বুদ্ধিমান, ও নেতৃত্ব দেওয়ার মত ফিগার মনে হয়নি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নুরুর পিছনে ও তাকে সাপোর্ট করা মানুষ গুলোর বেশিরভাগই জামাত শিবির ও বিএনপির আদর্শের। যে লোকের পিছনে ও সাপোর্টে এমন লোকজন থাকে সে লোক বেশিদূর এগুতে পারবে না। আর আওমীলীগ ও ছাত্রলীগের লোকজন থাকলে সে এতদূরও আসতে পারতো না। গতকাল একজনকে দেখলাম লিখছে নূরুর মাঝে নাকি দেশের প্রধানমন্ত্রী হওয়ার মত গুণাবলী আছে, জানিনা এই লোক কি ভেবে এমন ভাবছে। উনি মনে হয় নুরুর ফেইসবুক লাইক আর কমেন্ট পড়ে এমন ভাবছেন! দেশ চালাতে হলে কি ধরনের গুণাবলী লাগে সেটা বইপত্র ঘেটেও মনে হয় এসব লোক বের করতে পারবে না।
আসলে নুরুর মত এমন ছেলের পিছনে এত লোক জড়ো হওয়ার কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে অনেক বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। দেশ ও মানবসম্পদ পরিচালনা করার মত সঠিক রাজনীতিবিদ ও আমলা নেই। মানুষ দিনদিন হতাশ হয়ে যাচ্ছে। কারো উপর ভরসা পাচ্ছে না, তাই নুরুর কিছু চটকদার কথা মানুষকে আকৃষ্ট করছে। ভাবছে সে বুঝি পারবে তাদের মুক্তি দিতে! যে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কলোনিয়ন সিস্টেম গড়ে উঠেছে এর থেকে মুক্ত করার মত জ্ঞান ও প্রজ্ঞা কোনটিই নুরুর মাঝে দেখতে পাচ্ছি না। নুরু নেতা ও ভিপি হিসেবে কয়টি সিমিনার করেছে যেখানে সে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাকি আধুনিক বিশ্বের সাথে মিল রেখে পরিকল্পনা দিয়েছে? অর্থিনীতির মাঝে যে অসামঞ্জস্য সেটা কিভাবে গড়ে উঠেছে ও দূর করার কি প্রক্রিয়া হতে পারে এসব নিয়ে আলোচনা করেছে? দেশের কোটা ব্যবস্থা সে বাদ দিতে বলেছে কিন্তু চাকুরী সৃষ্টি করার জন্য সরকারকে কিছু বলেনি। সে কি বুঝতে পারেনি যে পর্যাপ্ত চাকুরী সৃষ্টি হলে এসব কোটা মোটা এমনিতেই দূর হয়ে যাবে! না, এমন দূরদর্শী সম্পন্ন কোন কিছুই সে বলতে পারেনি, দেখাতে পারেনি।
এখন কথা হচ্ছে তাহলে এত মানুষ তার পিছনে দৌড়াচ্ছে কেন? উপরে যে কারণটি বললাম সেটাই মূল কারণ। রাজনৈতিক শূন্যতা প্রকোট আকার ধারন করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়াও সমসাময়িক ইস্যু নিয়ে সে অতিরঞ্জিত করে মানুষকে উস্কে দেয়, সেটাও ভালো একটা কারণ। তবে কারন আরো যাই থাকুক, যারা নুরুর মাঝে নেতৃত্ব গুন দেখতে পায় তাদের বুদ্ধিমত্তার লেভেলও যে অনেক নিচে সেটা অনায়াসে বলা যায়। নুরু এবার যে প্যাঁচে পড়েছে এর থেকে সে বের হতে পারবে না, নুরুর অধ্যায় শিগ্রহী শেষ হয়ে যাবে। তবে জাতির দুর্দশার অধ্যায় চলতেই থাকবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


