somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে সঠিক ভাবে কাজ করার মত রাজনীতিবিদ নেই।

১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাখাল বালক ও বাঘের গল্প আমরা মোটামুটি সবাই জানি। একবার এক শিক্ষক এই বহুল প্রচলিত গল্পটি বলে ছাত্রদের কাছে জানতে চাইলেন, তোমরা এই গল্প থেকে কি শিখলে? এক ছাত্র উঠে বলল, “আমরা শিখলাম মিথ্যে কথা বললে সবাই দৌড়ে আসে, কিন্তু সত্যি বললে কেউ আসতে চায় না।” এই গল্প থেকে এই ধরনের শিক্ষা আমাদের দেশে কারা পেয়েছে বলে মনে হয়? আশাকরি ব্লগাররা কেউ এ ধরনের শিক্ষা নেয়নি এই গল্প থেকে। এই ধরনের শিক্ষা যদি কেউ নিয়ে থাকে তাহলে আমাদের বেশিরভাগ রাজনীতিবিদরা নিয়েছে। নির্বাচনের আগে-পরে বিভিন্ন সময়ে তারা মানুষকে এধরনের আশ্বাস দিয়ে থাকে। তাদের নিজেদের আওতার বাইরে
অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, যা পরবর্তীতে পূরণ করতে ব্যর্থ হয়।

আমাদের রাজনীতিবিদদের মধ্যে যারা সংসদে আছে তাদের প্রধান কাজ কি? তাদের প্রধান কাজ হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিল আকারে সংসদে উপস্থাপন করা এবং সেটাকে আইন হিসাবে সংযোজন করা। আমি এখন পর্যন্ত নির্বাচনের আগে বা পরে কোন সাংসদকে জনগুরুত্বপূর্ণ কোন বিষয় বিল আকারে উপস্থাপন করে সেটাকে আইন হিসেবে প্রতিষ্ঠিত করবে এমন প্রতিশ্রুতি দিতে দেখিনি! অথচ একজন সাংসদের প্রধানতম কাজ এটিই।
নাকি বাংলাদেশে মানুষের প্রয়োজনীয় সব বিষয় সংসদে বিল আকারে উত্থাপিত হয়ে গেছে! না সংসদে এখনো বিল উত্থাপিত হয় তবে তা মন্ত্রিসভা হয়ে আসে, যার জন্য অনেক বিলে আমলারা সুবিধামত পরিমার্জন করে থাকে।

যাইহোক আপনারা দুই একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বলতে পারেন যা সংসদে বিল আকারে আসা উচিত। আমি আপাতত দুইটি বলতে পারি যার একটা আমি আমার এলাকার এমপিকেও বলেছিলাম যে, আমাদের আইনে ধর্ষণের সংজ্ঞা পরিমার্জন করার জন্য উনি যেন উদ্যোগ নেন।
আরেকটি হলো সরকারি কর্মকর্তা,কর্মচারীদের দৈনিক কর্মঘন্টায় কর্তব্য পালনে মনিটরিং আইন।

দেশের জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বিল যদি সাংসদদের মাধ্যমে সংসদে আসতে থাকে, তাহলে সংসদকে প্রাণবন্ত মনে হয় এবং এতে আমাদের সাংসদদের বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতা প্রকাশ পায়। আগামীতে নির্বাচনের আগে আমাদের জনপ্রতিনিধিরা দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়নে প্রতিশ্রুতি দিবেন। সে সাথে মিথ্যা কথা বলে রাখাল বালকের মত মানুষ জড় করে বিভিন্ন অমূলক প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস পরিহার করবে সেই প্রত্যাশাও থাকলো।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:২৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×