somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আমলা, রাজনীতিবিদরা নিজেদের ভালো বুঝার মতও জ্ঞান রাখেনা!

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে, “নিজে বাঁচলে বাপের নাম” এই পৃথিবীতে সকল প্রাণীর প্রধান কাজ হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা। নিজেকে বাঁচিয়ে রাখার পরেই প্রয়োজনীয় বাকি সকল কাজ গুরুত্বপূর্ণ। নিজের প্রাণকে বাঁচানোর জন্যই মানুষসহ সকল প্রাণী সর্বোত্তম পন্থা অনুসরণ করার চেষ্টা করে। কথাগুলো বলার কারণ হচ্ছে আজ ঢাকার সোনারগাঁও হোটেলে একটি কর্মশালা হয়েছে। যেখানে আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, “আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি এখন আমাদের দরকার নিরাপদ খাদ্য।” আমাদের জন্য আগে কোনটার দরকার ছিল বেশি, নিরাপদ খাদ্য নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ন হওয়া? বাংলাদেশ প্রতি চারজন মানুষের মধ্যে একজনের কিডনি ও হার্টের সমস্যা আছে এবং এই সমস্যার প্রধানতম কারণ হচ্ছে খাদ্যে ভেজাল বা নিরাপদ খাদ্যের অভাব। এছাড়াও শিশুখাদ্যের মত সংবেদনশীল খাদ্য এখনো শতভাগ নিরাপদ নয়। বাংলাদেশ চাল, মাছ, মুরগি, দুধে স্বয়ংসম্পূর্ণ কিন্তু এসব খাদ্যে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত যে পরিমাণ ভেজাল মিশ্রিত হয়, তা আপনার চোখের সামনে তুলে ধরলে আপনি না খেয়েই স্ট্রোক করে ফেলতে পারেন!

পত্র-পত্রিকা, মিডিয়া এমনকি এই ব্লগেও খাদ্যে ভেজাল নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও, রিপোর্ট, আর্টিকেল পাবেন। সামান্য বেশি কিছু মুনাফা লাভের জন্য খাদ্যপণ্যে কি পরিমান বিষ মিশানো হয় তা কল্পনার বাইরে। এসব বিষ মিশ্রিত খাদ্য আমরা সকলেই খাচ্ছি। সামান্য সান্তনার বিষয় এই যে, এই বিষ মিশ্রিত খাদ্য আমি আপনি যেমন খাচ্ছি তেমনি আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রী, এমপি, সচিবরাও এসব খাচ্ছে। গত ৫০ বছরেও এই গুরুত্বপূর্ণ সমস্যাটা নিয়ে কেউ সিরিয়াসলি কাজ করেনি।

একটা জাতি যদি প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার না পায় তদুপরি যেটুকু পায় তার মধ্যেও যদি ভেজাল থাকে তাহলে সেই জাতির কর্মদক্ষতা হ্রাস পায়। এছাড়াও চিকিৎসা ব্যয় বৃদ্ধি হয়ে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেড়ে যায়। অকালে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারাতে হয়। সর্বোপরি একটা পরিবারে হঠাৎ করে বিপর্যয় নেমে আসে। আপনার আশেপাশের অনেক পরিবার কিংবা আপনি নিজেই হয়তো এরকম পরিস্থিতিতে পড়ে গেছেন।

যাইহোক আজকে আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এটা নিয়ে কাজ করার কথা বলেছেন। তবে পরিতাপের বিষয় হবে যদি উনার এই কথাটি এই কর্মশালার মধ্যেই থেকে যায় এবং আগামী বছরও উনি কোন এক কর্মশালায় একই কথা পুনরাবৃত্তি করেন। আর এরচেয়েও বড় পরিতাপের বিষয় যেটি সেটি হলো আজকে যদি উনি এই কর্মশালায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি এখন দরকার নিরাপদ খাদ্যে নিশ্চিত করা এই কথাটি না বলে, বলতে পারতেন আজকে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পেরেছি এখন আমাদের দরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ন হওয়া।
শেষ কথা এই যে, আমাদের নীতিনির্ধারকদের শুভবুদ্ধির উদয় হোক। তাঁদের নিজেদের স্বার্থেই তাঁরা এই নিরাপদ খাদ্যের নিশ্চয়তা লক্ষে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করুক।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×