somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যতসব উদ্ভট চিন্তার মানুষে ভরে গেছে দেশ!

২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ গড়ে কয়টি শিশু সঠিক ওজন নিয়ে ও সুস্থ দেহে জন্মগ্রহণ করে? জন্মের পরে গড়ে কয়টি শিশু ঠিকভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পায়, বয়সের সাথে ঠিক রেখে শরীরের ওজন বৃদ্ধি পায়? এগুলোর সঠিক ডাটা আমাদের কাছে নেই সরকারের কাছেও ঠিকভাবে নেই! যাইহোক ঢাকার মোহাম্মদপুরের এক স্কুলে দেখলাম বাচ্চাদের তাদের স্কুলে ভর্তি হতে হলে এমন কিছু শর্ত দিয়ে রেখেছে!
শর্ত গুলো অনেকটা এরকম, বাচ্চার ওজন ১৩ থেকে ২১ কেজির মধ্যে হতে হবে। তার সব দুধদাঁত থাকতে হবে। কোনো ছোঁয়াচে রোগ থাকতে পারবে না। আর বাচ্চার শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হবে!

বাচ্চাদের স্কুলে যারা এমন উদ্ভট শর্ত আরোপ করতে পারে তাদের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ ধরনের শর্ত যারা আরোপ করে, তাদের অধীনে আপনার বাচ্চাকে শিক্ষাদান করলে ফলাফল শূন্যই আসবে। বুঝা যাচ্ছে প্রশ্নফাঁস জেনারেশনের লোকজন দেশের বিভিন্ন সেক্টরে নিয়োগ পেয়েছে, এরা নিজেদের স্বল্প বুদ্ধি দিয়ে কাজ করতে গিয়ে জাতির ক্ষতি করা শুরু দিয়েছে। বাংলাদেশের সংবিধানে কিংবা আইনে শিক্ষা পাওয়ার ক্ষেত্রে কি এই ধরনের কোনো শর্তের কথা বলা হয়েছে? যদি করা হয়ে না থাকে তবে তারা এ ধরনের শর্ত আরোপ করে পরোক্ষভাবে হলেও বেআইনি কাজ করেছে। এদেরকে ডেকে এনে এসবের কারন জিজ্ঞাসা করা উচিত। সঠিক জবাব না দিতে পারলে এদের শাস্তি হওয়া উচিত!

শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত অধিকার। আমাদের রাষ্ট্র এই অধিকারটুকু সঠিকভাবে পালন করতে পারছে না বিধায়, অনেকেই এই শিক্ষাকে পণ্য বানিয়ে বিভিন্ন ধরনের দোকান খুলে বসেছে। এসব দোকানে তারা প্রতিটি বাচ্চাকেই কাস্টমার হিসেবে দেখে। দোকানদার তার পণ্য কোন ধরনের কাস্টমারের কাছে বিক্রি করবে সেটা সে দোকানদার নির্ধারণ করতেই পারে। আর এই কারনেই এ ধরনের শর্ত সেই স্কুল কর্তৃপক্ষ জুড়ে দেওয়ার সাহস বা অজ্ঞতা দেখাতে পেরেছে।
তাই অভিভাবকদের বলছি এই ধরনের দোকানে গিয়ে আপনার শিশুর জন্য শিক্ষা না খরিদ করাই উত্তম। কাস্টমার না পেয়ে এধরনের দোকানগুলি বন্ধ হয়ে যাক এই কামনাই করি।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×