somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাঝে সঠিক সমন্বয় নেই।

০৭ ই মে, ২০২২ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যবসায়ী ও আমলারা মিলে ভোজ্যতেলের দাম এক লাফে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যের মধ্যে ভোজ্যতেল অন্যতম। এ ধরনের একটি পণ্যের দাম এত বেশি বাড়িয়ে দেওয়া সঠিক কাজ হয়নি। ঈদের ছুটিতে মানুষ বাড়ি থেকে এখনো পুরোপুরি আসেনি। মাত্র এক কর্মদিবসে(বৃহস্পতিবার) আমলা আর ব্যবসায়ীদের একটি বৈঠকে এই সিদ্বান্ত জাতিকে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে কোন পণ্যের দাম যদি বাড়াতে হয় সেটা বাড়াবে। যদি সব হিসেব নিকেশের পরে দেখা যায় সেটা ৪০ টাকা পর্যন্ত বাড়ানো দরকার তাহলে বাড়াবে কিন্তু এত তড়িঘড়ি করে কেন বাড়ানো হচ্ছে।
সব চেয়ে বড় কথা ঐ সভায় সরকারে থাকা আওমীলীগ কোথায়? তাদের স্ট্যান্ড কই?

এমন সভায় অবশ্যই বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত আছে তার উপস্থিত থাকা জরুরী ছিল। জনগণের দুর্ভোগে রাজনৈতিক দলই তো পাশে থাকবে। ব্যবসায়ী বা আমলারা থাকার কথা না। আমি বলছি না এই দাম বাড়ানোটা একেবারেই অযৌক্তিক। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা কোথায়? আমলারা এবং ব্যবসায়ীরা মিলেমিশে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তার পক্ষে বা বিপক্ষে কোনো রাজনৈতিক দলের শক্ত কোন মতামত দেখছিনা!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ব্রাজিল-আর্জেন্টিনায় খরার কারণে সোয়াবিন ও সূর্যমুখী তেলের উৎপাদন কমেছে। এদিকে ইন্দোনেশিয়া পামওয়েল রপ্তানি বন্ধ করে দেওয়াতে সরবরাহ কমে গেছে। তাই যৌক্তিকভাবেই ভোজ্যতেলের দাম বাড়বে। তবে এই দাম কতটা বাড়বে কিভাবে বাড়ানো হবে সবগুলির হিসেব-নিকেশ উন্মুক্ত করে আমাদেরকে জানিয়ে দেওয়াটাই সঠিক প্রসেস হতো। শুধু একটা সভা শেষে প্রেস ব্রিফিং করে আজ থেকে তেলের দাম ৪০ টাকা বেড়েছে এই বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আর এইভাবে বলে দেওয়াটাকে মনে হয় এক ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত।
আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মাঝে সঠিক সমন্বয়ের মধ্য দিয়েই জাতির জন্য সঠিক সিদ্ধান্ত আসা সম্ভব এর ব্যতিক্রম হলে জনগণের দুর্ভোগই বাড়বে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২২ সকাল ১১:১৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×