somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আমাদের নবী মুহাম্মদ হচ্ছে নবীদের মধ্যে সবচেয়ে বড় সেক্যুলার নবী। ★

১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর সেই স্বাধীনতার পর থেকেই নিয়মিত বিরতিতে বিভিন্ন উপায়ে আক্রমণ হয়েছে। সম্ভবত আর কয়েক বছর পর নিতাই রায়, অপু উকিল, গয়েশ্বর বাবু ছাড়া আর তেমন হিন্দু খুঁজে পাওয়া যাবে না। হিন্দুরাও এ দেশকে নিজেদের দেশ বলে ভাবতে দ্বিধাবোধ করবে। স্বাধীনতার পর শেখ মুজিব সংবিধানে ভুরাজনৈতিক ও পশ্চিমাদের নেকদৃষ্টি পাওয়ার জন্য সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা শব্দটি জুড়ে দেয়। মূলত সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা না করে সেকুলারিজম অর্থ সার্বজনীন বলাটাই যুক্তিযুক্ত। কিন্তু অশিক্ষিত বাঙালি ও কিছু কিছু ক্ষেত্রে শিক্ষিত বাঙালিরাও এই সেকুলারিজমকে ধর্মহীনতা ভাবতে থাকে।
যদি সেকুলারিজম এর কথা বলতে হয়, তাহলে বলা যায় আমাদের ধর্মগ্রন্থ ও নবী মুহাম্মদ হল সবচেয়ে বড় সেক্যুলার। কেননা আল্লাহ সরাসরি কোরআনেই বলে দিয়েছেন এই ধর্মগ্রন্থটি সার্বজনীন অর্থ্যাৎ সবার জন্য প্রেরণ করা হয়েছে।

যাক এত কিছুর পরেও আমাদের হিন্দু সংখ্যালঘুরা কোনোমতে দিন কাটাচ্ছিল এই দেশে। শেষমেশ সস্তা জনপ্রিয়তার জন্য হুসাইন মু: এরশাদ আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা দেয়! এতে হিন্দু জনগোষ্ঠী আরো বিপাকে পড়ে যায়। তাদের উপর আরো বেশি অত্যাচার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বাড়তে থাকে। মুহাম্মদ এরশাদ এই রাষ্ট্রধর্ম ইসলাম করার পর এটাকে আর কেউ সরানোর মত সাহস দেখায়নি। তাই বলা যায় রাষ্ট্রধর্ম ইসলাম করাটা যতটা না ইসলামের জন্য তার চেয়ে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত।
আসলে রাষ্ট্রের ধর্ম থাকলে এটা কারো জন্য কোন ভালো ফলাফল নিয়ে আসে না। এটা শুধুমাত্র একটু মনের আত্মতুষ্টি দেয়। যেমন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে আপনি যেই ক্লাবের সমর্থন করেন সেই দল জিতলে কিছুটা আত্মতুষ্টি পান তেমনি রাষ্ট্রধর্ম থাকলে শুধু মনের মধ্যে আপনার সামান্য আত্মতুষ্টি আসে। নাগরিকদের জন্য এটা বাড়তি কি সুবিধা দেয় কেউ জানলে বলবেন।

এতকিছু বলার কারন হচ্ছে, রাষ্ট্রধর্মের মত একটা অপ্রয়োজনীয় জিনিস রাষ্ট্রের ভিতর বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এই অপ্রয়োজনীয় জিনিসের সমর্থকের সংখ্যা অনেক, কি কারনে তারা রাষ্ট্রধর্ম সমর্থন করে বলা মুশকিল। আমেরিকা, ভারতের মতো দেশে কোনো রাষ্ট্র ধর্ম নেই কেননা তারা সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবার জন্য সার্বজনীন হতে চায়। যেখানে আমাদের ধর্মের নবী সবার জন্য সার্বজনীন একই ভাবে ধর্মগ্রন্থও, সেখানে আমরা রাষ্ট্রের একটা ধর্ম দিয়ে নিজেদেরকে আবদ্ধ করে ফেলছি। বর্তমান এই সময় এসে রাষ্ট্রধর্মের আসলে তেমন দরকার নেই; এতে ধর্মের কিংবা ধার্মিকদের কোন উপকার হয় না, উপকার হয় ভন্ড রাজনীতিবিদদের।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৩ সকাল ৯:৪৭
২৪টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×