somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের ছেলেপেলেরা কান্নাকাটি করছে কেনো? ★

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার পরিচিত কয়েকজনকে দেখলাম অফলাইনে অনলাইনে একটা বিষয় নিয়ে আক্ষেপ করতে। এরা আক্ষেপ করে বলছে শেখ হাসিনার সরকার ছাত্রলীগের ছেলেপেলেদের উপর অবিচার করছে। ছাত্রলীগের ছেলেপেলেরা নাকি ভালো চাকুরী পাচ্ছে না, বেকার বসে আছে। যারা চাকুরিতে আছে তাদের ভালো জায়গায় প্রমোশন হচ্ছে না, ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাচ্ছেনা। সব নাকি দলের অনুপ্রবেশকারীরা দখল করে নিচ্ছে! প্রশাসনের বড় বড় জায়গায় সরকার বিরোধীরা বসে আছে!
এদের এসব কথা শুনলে আমার প্রচন্ড হাসি পায়। চাকুরী পাওয়ার জন্য, ব্যবসা-বাণিজ্য করার জন্য কিংবা প্রমোশন পাওয়ার জন্য ছাত্রলীগ কি কোন যোগ্যতার মাপকাঠি! এরা বলছে ছাত্রলীগের ছেলেপেলে চাকুরী পাচ্ছেনা, তারা হতাশাগ্রস্ত। অন্যদিকে বাকিরা বলছে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড না থাকলে চাকুরী পাওয়া যাচ্ছেনা, প্রমোশন হচ্ছেনা কি একটা অবস্থা!

রাজনৈতিক পরিচয়কে চাকুরী পাওয়ার যোগ্যতা হিসেবে বিবেচনা করা এই দেশে অনেক আগ থেকেই চলে এসেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের জন্যও নাকি রাজনৈতিক পরিচয় খোঁজা হয়? সরকারদলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলে সরকারি চাকরি বাকরি খুব একটা হয়না। তাহলে ছাত্রলীগের ছেলেপেলেরা এমন কান্নাকাটি করছে কেনো?
আসলে কান্নাকাটি করার কারণ হচ্ছে শেখ হাসিনা নিজের লোকজনের জন্যেও পর্যাপ্ত পরিমাণ চাকুরী সৃষ্টি করতে পারেনি। দেশে চাকুরী সৃষ্টি করতে হলে উৎপাদন বাড়াতে হয়। নতুন নতুন দেশীয় প্রোডাক্ট বাজারে আনতে হয়। চায়না গার্বেজ এনে দেশ ভর্তি করে ফেললে দেশে চাকুরী সৃষ্টি হবে না, সর্বোচ্চ ময়লার ভাগাড় পরিষ্কার করার জন্য লোক লাগবে। সিটি কর্পোরেশনের লোকজনের উপর চাপ বাড়বে।

যাইহোক দেশের চাকুরীর বাজার ভালো না এটা সহজেই অনুমান করা যায়। যেখানে শেখ হাসিনার নিজের লোকজন চাকুরীর জন্য কান্নাকাটি করে, সেখানে অন্যদের যে কি অবস্থা সেটা বুঝাই যায়। শেখ হাসিনার এখন অতিসত্বর উচিত নিজের দলের এসব ছেলেপেলেদের জন্য চাকুরীর ব্যবস্থা করা। এরা যদি চাকুরী পায় তাহলেও বিশাল একটি অংশের বেকারত্ব সমস্যা দূর হবে। এরা চাকুরী না পেলে এবং যখন দেখবে এদের বড় ভাই, চাচা কিংবা দাদুরা কোন চাকুরী বাকুরী না করে, ব্যবসা-বাণিজ্য না করে শুধু দল করে কোটি কোটি টাকা আয় করছে, তখন এরাও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করবে।
তবে সবচেয়ে ভালো হয় শেখ হাসিনা যদি তাদের বলে পড়ালেখা করো, দক্ষতা অর্জন করো, নিজের লক্ষ্য স্থির করো। মিছিল, মিটিং, মারামারি এগুলির এখন আর দরকার নেই। ভালোভাবে পড়ালেখা শেষ করার পর যদি সম্ভব হয় আমাকে সাহায্য করিও, দলে যোগ দিও।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×