somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ নিজে যা পায়না তা অন্যকেও পেতে সাহায্য করেনা।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল না হলে আমরা হতাশ হই, বিপথগামী হই অনৈতিক কাজ করি। দুটি উদাহরণ দেওয়া যাক।
আমরা যারা পরিবারের বড় সন্তান তারা অনেক কিছু পাওয়ার সাথে সাথে আবার অনেক না পাওয়ার বিষয়ও থাকে। পরিবারের আর্থিক সামর্থের কারণে অনেক সময় নিজের অনেক চাহিদা পূরণ হয়না। অল্প বয়সে বাড়তি আয় রোজগারের জন্য নামতে হয়। অনেক ক্ষেত্রে পড়াশোনাও বেশিদূর চালিয়ে নেওয়া সম্ভব হয় না। নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে বিয়ে-শাদীও দেরি করে করতে হয়। এখন এই পরিবারের সদস্যটি যখন দেখবে তার ছোট ভাই বোনেরা তার থেকে অধিক বেশি সুযোগ-সুবিধা পরিবার থেকে পাচ্ছে। তখন তার মনে ভাবনার উদ্বেগ হবে, সে তো এই সুযোগ সুবিধা গুলি পায়নি যেগুলি তার ছোট ভাই বোনেরা পাচ্ছে। তখন সে নিজের অজান্তেই এগুলি নিয়ে প্রশ্ন করবে, নিজের বাবা-মাকে এগুলি মনে করিয়ে দিবে।
একজন প্রকৃত মানুষ হিসেবে এ জায়গায় তার করণীয় হবে, সে যেগুলি পায়নি সেগুলি যেন তার ছোট ভাইবোনেরা পায় তার ব্যবস্থা করা। যেসব প্রতিবন্ধকতার কারণে নিজের ক্যারিয়ার গড়তে তার দেরি হয়েছে তা যেন তার ছোট ভাইবোনদের বেলায় না হয়, সেই চেষ্টাই করা। সময় সময়ে সে যে জিনিসগুলির অভাব অনুভব করেছে, সেই অনুভব যেন বাকিদের না হয় তার দিকে লক্ষ্য রাখা।

আরেকটি উদাহরণ, আমাদের দেশে বউ শাশুড়ির সমস্যা বহু দিনের এবং এটা বাস্তব। এ সমস্যাটারও অন্যতম একটি কারণ হচ্ছে নিজের না পাওয়া বিষয়গুলি যখন নিজের ছেলের বউকে পেতে দেখে, আর তখন সেটা মেনে নিতে না পারা। সে তার শাশুড়ি থেকে প্রাপ্ত অন্যায়, অবহেলা কিংবা অপ্রাপ্তি গুলোকে নিজের বউয়ের বেলায়ও দেখতে চায়। কখনো নিজের ইচ্ছাতেই আবার কখনো নিজের অবচেতন মনেই এমনটি করে থাকে। অথচ এই জায়গায় তার উচিত হবে তার সাথে যে অন্যায়, অবহেলা হয়েছে সেগুলো যেন তার নিজের ছেলের বউয়ের সাথে না হয় তার দিকে লক্ষ্য রাখা। কারণ যেহেতু সে এগুলোর ভিতর দিয়েই এসেছে সে ভালো করেই জানে কোনটা ভালো আর কোনটা মন্দ।

আমি দুটি উদাহরণ দিয়েছি এছাড়াও আপনি অনেক উদাহরণ দিতে পারবেন। আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বোপরি প্রতিটি ক্ষেত্রেই এমন উদাহরণ আছে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে অন্যকে নিজের থেকে নিচ পজিশনে দেখা। নিজের পাওয়া না পাওয়ার অপূর্ণতাকে অন্যের পূর্ন হতে দেখতে না চাওয়া।
অথচ সত্যিকারের মানুষ হতে গেলে এখানেই আমাদের নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজে যা পায়নি তা যেন নিজের অনুজেরা পায় তার জন্য তাদের পথ নিষ্কণ্টক করা।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×