somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

শেখ হাসিনা আমেরিকার বিপক্ষে কি ভাবনা চিন্তা ছাড়াই কথা বলছেন?★

০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমেরিকা হল পৃথিবীর শক্তিশালী অর্থনীতি দেশের মধ্যে অন্যতম একটি দেশ। তারা অর্থনীতিতে শক্তিশালী হওয়ার আগে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। একটি দেশ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে কখনোই অন্য আরেকটি দেশের উপর প্রভাব বিস্তার করতে পারেনা। শুধুমাত্র অর্থনৈতিক শক্তি দিয়ে বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্যই রাশিয়া, চীন, ভারত যতই অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক রাজনৈতিকভাবে যদি তারা শক্তিশালী না হয়, তাহলে বিশ্ব অর্থনীতি, রাজনীতি কোনটাই তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না।
যতই বলা হোক আমেরিকার পতন হচ্ছে, বিশ্ব রাজনীতিতে দুর্বল হচ্ছে বস্তুত এটি পুরোপুরি সঠিক নয়। তবে হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যে প্রতাপের সহিত বিশ্ব অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করে গেছে সেটার প্রভাব কমতে শুরু করেছে। কমতে শুরু করেছে এর মানে এই নয় যে, কমতে কমতে তলানিতে এসে ঠেকবে! শেষমেশ তারা কোন একটা পলিসি তৈরি করবে যাতে তারা সার্ভাইভ করবে এবং বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে তাদের প্রভাব বজায় থাকবে।

যাই হোক ভূমিকায় যা বললাম মূল আলোচনা সেটা নয়। আলোচনা হচ্ছে গত বেশ কয়েক দিন থেকেই আমাদের রাজনীতিতে আমেরিকানদের পদচারণা অনেক বেশি। তারা আমাদের আসন্ন নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বেশ সরব। যেমনটি হয় যারা ক্ষমতায় থাকে তারা এ ধরনের কথাবার্তা ও আচরণ পছন্দ করেনা, শেখ হাসিনাও সেটা করার কথা নয়। যার জন্য শেখ হাসিনাও আমেরিকাকে নিয়ে বেশ বড় ধরনের অভিযোগ ও হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকান ফরেন পলিসি মেকাররা এগুলিতে খুবই অভ্যস্ত এবং যার জন্য এসব তৃতীয় বিশ্বের সরকার থেকে এসব বক্তব্যকে সিরিয়াসলি বিবেচনা করে না।
তারপরেও সরকার প্রধান থেকে যেভাবে বলা হয়েছে আমেরিকা ছাড়া কি আমরা চলতে পারব না? এটা বাস্তবিক অর্থে কতটুকু সঠিক? সহজ উত্তর হচ্ছে এটা কঠিন, তবে অসম্ভব নয়। আমেরিকার কথা আসলে প্রথমেই আসবে তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আর সেটা হচ্ছে RMG প্রোডাক্ট। আমাদের RMG প্রোডাক্টের একক দেশ হিসেবে সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা, যারা ৫ বিলিয়ন ডলারের পণ্য আমদের থেকে কিনে থাকে। এই ডলার রেমিটেন্স হিসেবে আমাদের রিজার্ভে যোগ হয়। আমার আগের একটি পোস্টে আমি বলেছিলাম আমাদের পোশাক রপ্তানিতে আমরা শুধু এতে আমাদের সস্তা শ্রমমূল্য যোগ করি। আর বাকি এক্সেসরিজ গুলি বাইরে থেকে আমদানি করে নিয়ে আসি। এজন্য ৫ বিলিয়ন ডলার দেশে আনার জন্য আমরা ৪ বিলিয়ন ডলার আবার চীন, তাইওয়ান, হংকং, জার্মানিতে ব্যয় করি! যোগ বিয়োগ করলে ১ বিলিয়ন ডলারের মত টিকে। তবে টাকার অংক বাইরে রাখলে এই খাতে বিশাল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হচ্ছে। তারপরেও আমেরিকা চাইলেও এককথায় এদেশ থেকে গার্মেন্টস পণ্য কেনা বন্ধ করতে পারবেনা। জিএসপি সুবিধা বাতিল হওয়ার পর অনেক বায়ার তাদের অর্ডার ভারত, পাকিস্তান এবং কেউ কেউ মায়ানমার পর্যন্ত প্লেস করেছিল। কিন্তু পন্যের কোয়ালিটি ও নির্ধারিত সময় ডেলিভারি দিতে না পারার কারণে তারা আবার পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে।

যাইহোক প্রধানমন্ত্রী যখন সাহস করে আমেরিকার বিপক্ষে এত বড় স্টেটমেন্ট দিয়েই ফেলেছে, এখন তার উচিত সে অনুযায়ী দেশের অর্থনীতি গড়ে তোলা। আমেরিকা নির্ভরতা কমিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহন করা। দেশে ব্যাবসার পরিবেশ সৃষ্টি করা। উৎপাদনমুখী শিল্প স্থাপনে আমলাদের সৃষ্ট জটিলতা নিরসনে কাজ করা। সচিবালয়ে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের প্রবেশ করার পথ সহজ করা। অন্যথায় এসব কথার কথা বলে কোনো লাভ নেই।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৩ রাত ১২:১৮
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×