somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

জাতি হিসেবে আমরা বরাবরই অকৃতজ্ঞ!★

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গড়ে বেশিরভাগ বাঙালির কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে অনীহা থাকে। কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করলও সেটি দায় সারাভাবে করে। এটা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় কার্যকলাপও দেখা যায়। নিজের আশেপাশের মানুষের দিকে একটু খেয়াল করলে এমন উদাহরণ অহরহ দেখতে পাওয়া যায়।
বাঙালি জাতির সবচেয়ে বড় অকৃতজ্ঞতার উদাহরণ হল শেখ মুজিবুর রহমানকে হত্যা! যে মানুষটি বাঙালির মুক্তির জন্য নিজের জীবনের অধিকাংশ সময়ে জেলে কাটিয়েছে, সে মানুষটিকে হত্যা করে জাতি হিসেবে সবচেয়ে বড় অকৃতজ্ঞতার উদাহরণ তৈরি করেছি আমরা। এরপর সবচেয়ে বড় অকৃতজ্ঞতার উদাহরণ হচ্ছে জেনারেল জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া! বিএনপি-জামাত এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে জেনারেল জিয়াকে শেখ মুজিবের সাথে প্যারালেলি দাঁড় করাতে কিংবা তার চেয়েও বড় করে দেখাতে! যাইহোক এগুলি পুরনো ইতিহাসের কথা, বর্তমান সময়ের একটি অকৃতজ্ঞতার উদাহরণ দিচ্ছি।

অল্প কয়েকদিন আগে WHO'র অনুরোধে স্বাস্থ্য সেবায় আঞ্চলিক সহযোগিতা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। আমি খুব মনোযোগ দিয়ে তাদের বক্তব্য গুলি শুনছিলাম। আমেরিকার প্রতিনিধি সহ আরো ১৩ টি দেশের প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। প্রথমে আমাদের স্বাস্থ্য সচিব বক্তব্য দিল এরপরে স্বাস্থ্যমন্ত্রী এবং সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেয়। তিনজন বক্তাই আমাদের স্বাস্থ্য খাতে সরকার কি কি উন্নতি করেছে তার কথা বলে যাচ্ছিল। এরপর করোনার সময় সরকার কিভাবে মানুষকে বাঁচিয়েছে তার কথা বলছিল। সরকারের দূরদর্শিতার কারণে করোনার টিকা কিভাবে এদেশে খুব সহজে এসেছে তার বর্ণনা দিচ্ছিল। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম এই তিনজন বক্তা আমেরিকা বাংলাদেশকে যে বিপুল পরিমাণ বিনামূল্যে করোনার টিকা দিয়েছিল তার জন্য তাদেরকে ধন্যবাদ দেয় কিনা। কিন্তু তাদের একজনেও সামান্য একটি শব্দ উচ্চারণ করেনি এটা নিয়ে!
এছাড়াও সাধারণ মানুষ, গরিব জনগণ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা সঠিকভাবে পায় তার জন্য কী কী দরকার সে সম্পর্কে একটি কথাও বলেনি! খাদ্যে ভেজাল সমস্যাটি বাকি দেশগুলো কিভাবে মোকাবেলা করছে কিংবা কিভাবে মোকাবেলা করা দরকার এই বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করার দরকার ছিল।

আসলে এই ধরনের সভা, সেমিনার গুলি থেকে বাংলাদেশ খুব বেশি কিছু শিখতে পারেনা। এখানে এরা যায় নিজেদের ঢোল নিজেরা কত জোরে পিটাতে পারবে তার জন্য। বাকিদের সামনে এমন ভাবে কথা বলবে যেন বাকিরা মনে করে এদেশ মনে হয় কতদূর এগিয়ে গিয়েছে! আসলে এরা বুঝতে পারেনা বাকিরা ঠিকই বুঝতে পারে খালি কলসি বাজে বেশি! বাংলাদেশ আন্তর্জাতিক সভা, সেমিনারে এই খালি কলসি নামক বাদ্যযন্ত্রটি বাজানোর জন্যই গিয়ে থাকে। কাজের কাজ খুব বেশিকিছু হয়না!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৭
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×