somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ঈশ্বর আমাদের নগর পিতাদের সুস্থ করে তুলুন!

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা যে শহরে বাস করছি অর্থাৎ ঢাকা শহর, এটি অনেক বছর থেকেই জেনে আসছি বসবাসের একটি অযোগ্য শহর। তার উপর সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে একটি। মানুষ যে পরিমাণ ব্যয় করে লিভিং কস্ট হিসেবে তারা সে তুলনায় নাগরিক সুযোগ-সুবিধা পায় না। একে তো ব্যস্ততম শহর তার উপর রাজনৈতিক দলগুলি এটা সেটার নাম করে প্রতিদিনই রাস্তা চলাচলে বাধার সৃষ্টি করছে। ঢাকা শহরের গণপরিবহন গুলির গড় গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার। এসব রাজনৈতিক সভা-সমাবেশের কারণে বলতে গেলে কিছু কিছু রাস্তায় গতিই থেমে যায়!
যাক এগুলি কোনটাই নতুন কথা নয়, আমাদের নিয়তির সাথে এগুলি অনন্তকালের জন্য হয়তো লেখা হয়ে গেছে। বলার বিষয় হচ্ছে শহরের তো দুইজন মেয়র আছে তারা এসব নিয়ে কোন ভাবনা চিন্তা করছে? তাদের কোন আওয়াজ পাচ্ছেন? সিটি মেয়রের বাংলায় খুবই সুন্দর একটি নাম আছে, “নগরপিতা”। তো নগরের সন্তানেরা যখন প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে পিতা তখন কোন আওয়াজই করছে না, পিতা বেঁচে আছে কিনা সেটাও তো বুঝা যাচ্ছে না!

আগামীকাল ঢাকায় বড় দুটি দলের বিশাল সমাবেশ হতে যাচ্ছে। ১০-১৫ লক্ষ লোকের সমাগম হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা খুবই চিন্তার বিষয়, যেকোন সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে এলাকায় এই ধরনের বড় সমাবেশ হচ্ছে সেই এলাকার মানুষের যে কোন ইমারজেন্সি প্রয়োজনে বের হওয়া প্রয়োজন হতে পারে। অসুস্থ রোগীর হাসপাতালে যাওয়া লাগতে পারে, কোনো প্রসূতি মায়ের ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে, ব্যবসায়িক প্রয়োজনে প্রতিষ্ঠান খুলতে হতে পারে। এইসব জরুরি প্রয়োজনে পিতা সন্তানের জন্য কি কি করতে পারবে সেটা কি জানিয়েছে? অথবা যদি পিতার কিছুই করার না থাকে তাদেরকে সেটাও তো জানাতে হবে!
কোন সভ্য দেশের সভ্য শহরে এ ধরনের বড় সমাবেশ হলে তার বেশ কয়েকদিন আগ থেকেই নগরপিতা তার নগর সন্তানদের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই বিশেষ দিক-নির্দেশনা দিবেন। অন্তত কিছু না বললেও এটা বলবেন, নগরের সকল সাধারণ মানুষ যেন নিরাপদ জায়গায় থাকে, দেখে শুনে পথ চলে, ইমারজেন্সি কোন প্রয়োজন হলে যেন উনার অফিসে যোগাযোগ করে। সম্ভব হলে উনি উনার সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন।

যাই হোক, আমাদের দুইজন নগর পিতা আছেন। তারা কোন ক্রাইসিস মুহূর্ত আসার আগেও কোন দিকনির্দেশনা দেয়না, ক্রাইসিস মুহূর্ত চলার সময়ও দেয়না, এমনকি ক্রাইসিস মুহূর্ত শেষ হলেও উনাদের কোন আওয়াজ শোনা যায় না! আমাদের নগর পিতারা কেনো এমন! আমার কাছে মনে হয় তারা নগর সেবার চেয়ে দলীয় রাজনীতিকেই প্রাধান্য দেয়। নগরের দায়িত্বকে তারা অপশনাল হিসেবে নিয়েছে। ঈশ্বর আমাদের বোবা, বধির নগর পিতাদ্বয়দের সুস্থ করে তুলুন!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×